২ দিনের সফরে আগামীকাল রাজ্যে ফের শাহ, যেতে পারেন ইস্কন মন্দিরে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২ দিনের সফরে আগামীকাল রাজ্যে ফের শাহ, শুক্রবারই বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে শাহের সফরসূচি নিশ্চিত করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। বঙ্গ বিজেপির অন্য়তম কান্ডারি জানালেন, দু’দিনের রাজ্য় সফরে চারটি অনুষ্ঠানে যোগ দিবেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর নিয়ে এদিন মুকুলবাবু বলেন, এখনও পর্যন্ত যা খবর তাতে আগামীকালই কলকাতায় পা রাখবেন শাহ।

আরও পড়ুনঃ রাজনীতি পেরিয়ে ব্যক্তিগত আক্রমণ । রাহুল প্রসঙ্গে প্রজ্ঞা স্বাধির মন্তব্যে নিন্দার ঝড় দেশজুড়ে।

রাজ্য়ের বর্তমান পরিস্থিতি বলছে, ইতিমধ্য়েই তৃণমূল থেকে বিজেপিতে এসেছে বেশ কয়েকজন বিধায়ক-সাংসদ। শুভেন্দু অধিকারীর পথে পা বাড়িয়েছেন ঘাসফুল ব্রিগেডের বেশ কয়েকজন দাপুটে নেতা। শোনা যাচ্ছে, অমিত শাহের বঙ্গ সফরে আরও বেশ কয়েকজন তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিতে পারেন। এ প্রসঙ্গে মুকুল রায় জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর ৩০ ও ৩১ তারিখের সফরে শাসক দলের বেশ কয়েকজন নেতা-বিধায়ক যোগ দিতে পারেন গেরুয়াশিবিরে। যদিও সেব্যাপারে খোলসা করে কিছুই জানাননি তিনি।

রাজ্য়ে অমিত শাহের সফরসূচি বলছে, দিল্লি থেকে রাতে রওনা হয়ে রাত ১১টায় কলকাতায় পৌঁছনোর কথা রয়েছে তাঁর। সেখান থেকে সরাসরি ওয়েস্টইন হোটেলে উঠবেন তিনি। সেখানে রাত্রিবাসের পর সকালে ৯টা ১৫ থেকে ৯টা ৪৫ পর্যন্ত সিআরপিএফ-এর আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মায়াপুরের উদ্দেশ্য় রওনা দেবেন তিনি।

সকাল ১১টার মধ্য়ে মায়াপুরের ইস্কন মন্দিরে পৌঁছনোর কথা রয়েছে প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সভাপতির। ইস্কন মন্দিরেই মধ্যাহ্ণভোজ সেরে উত্তর ২৪ পরগণায় ঠাকুরনগরের উদ্দেশ্য় পাড়ি দেবেন তিনি। ঠাকুরবাড়ির মাঠেই র‍্যালি রয়েছে অমিত শাহের। সেখান থেকে সন্ধের আগেই হোটেলে ফিরবেন তিনি। পরে সায়েন্স সিটিতে সভা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখান থেকে একটি সংবাদমাধ্যামের অনুষ্ঠানে আইটিসি সোনার বাংলায় যোগ দেবেন তিনি। রাতে ফের ফিরবেন হোটেল ওয়েস্ট ইন-এ।

২ দিনের সফরে আগামীকাল রাজ্যে ফের শাহ, ৩১ তারিখ সকালে বিএসএফ অফিসারদের নিয়ে সাড়ে ৯টা থেকে মিটিং করবেন শাহ। বেলা ১১টার মধ্য়ে রাসবিহারীর ভারত সেবাশ্রম সংঘে পৌঁছে যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখান থেকে যাবেন বিদ্যাসাগর স্ট্রিটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে যাবেন তিনি। এরপর রয়েছে রাজনৈতিক কর্মসূচি। হাওড়ার ডুমুরজলায় র‍্যালি রয়েছে তার। পরে উলুবেড়িয়ার খালিসানিতে গ্রামে বাগদি বাড়িতে দুপুরের খাওয়ার সারবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেলে উলুবেড়িয়াতেই রোড শো রয়েছে তাঁর। সব কর্মূসূচি মিটিয়ে সন্ধ্যেবলায় কলকাতায় কালীবাড়িতে যাবেন শাহ। রাতেই দিল্লি ফিরে যাবেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন