শাহরুখের অফিস কোয়ারেন্টাইন সেন্টার থেকে পরিণত হল ICU সেন্টারে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে করোনা আক্রান্তের দিক থেকে সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। অপর দিকে মুম্বাই শহরের অবস্থাও খুব খারাপ। করোনার পাশাপাশি প্রবল বর্ষণে জলমগ্ন মায়ানগরী। আর তার পর সুশান্তের মৃত্যু নিয়ে চলছে বিভিন্ন সমস্যা।

আরও পড়ুনঃ আজও সংক্রামিত রাজ্যের সব জেলা, দক্ষিন কে পাল্লা উত্তরের।

Shamim Ahamed Ads

এর আগেই বলিউড স্টার শাহরুখ খান তাঁর নিজের অফিস করোনা রোগীদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার তৈরির কাজে ব্যবহার করতে দিয়েছিলেন আর এবার সেই অফিস পরিণত হল ICU সেন্টারে।শাহরুখের ওই অফিসে ১৫ শয্যার ICU-তে থাকছে লিকুইড অক্সিজেন স্টোরেজ ট্যাঙ্ক, হাই ফ্লো অক্সিজেন মেশিন ও ভেন্টিলেটর।

শাহরুখের স্বেচ্ছাসেবী সংগঠন মীর ফাউন্ডেশন, হিন্দুজা হাসপাতাল ও BMC-র মিলিত প্রয়াসে আজ থেকেই এই ICU সেন্টার চালু হল। BMC-র নির্দিশিকা মেনে এখানে হিন্দুজা হাসপাতাল কাজ চালাবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ডিরেক্টর। জানা যাচ্ছে, এই সেন্টারে ২৪ ঘণ্টা পালা করে চিকিত্‍সক, নার্স, মেডিক্যাল স্টাফ সকলেই থাকবেন।

 এই সেন্টারের এক তলাতে অক্সিজেন পরিষেবা সহ মোট ৬টি শয্যা থাকছে। বাকি দুটি তলায় ৪টি ও ৫টি করে শয্য়া থাকবে। ICU সেন্টার গড়ার কাজ শুরু হয়েছে গত ১৪ জুলাই থেকে। এখানে যাঁরা থাকবেন, তাঁদের খাবার সরবরাহ থেকে আরও বেশকিছু দায়িত্ব নেবে শাহরুখের স্বেচ্ছাসেবী সংস্থা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত