সন্তান নেই নিজেদের, তবে কি এবার ৬৮০০ কোটির মালিক হবেন শাহরুখ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বলিউডের জগতে এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা বর্তমানে নতুনভাবে টিভির পর্দায় না এলেও আজও থেকে গিয়েছেন সকলের মনে। তাদেরই মধ্যে একজন হলেন সুপারস্টার দিলীপ কুমার ওরফে মোহাম্মদ ইউসুফ খান। আজ তিনি পৃথিবীতে না থাকলেও থেকে গিয়েছেন সকলের মনে। গতবছরের ৭ জুলাই, ৯৮ বছর বয়সে প্রয়াত হন বলিউডের অন্যতম তারকা অভিনেতা দিলীপ কুমার।

আরও পড়ুনঃ নারী শরীরের বাইরে বেরোতে পারল না এই সমাজঃ বলছেন মধুমিতা

Shamim Ahamed Ads

মূলত একাধিক বার্ধক্যজনতি রোগে আক্রান্ত হয়েই মারা যান তিনি। কিন্তু তাঁর নিজের বলতে স্ত্রী সায়রা বানু কিংবা অন্যান্য আত্মীয় ছাড়া ছিলনা কোনো ছেলে-মেয়ে। তাহলে প্রশ্ন থেকে যায় যে পরবর্তী সময়ে কে হবেন তাঁর কোটি টাকার সম্পত্তির মালিক? বলাবাহুল্য, বলি নক্ষত্র শাহরুখ খানের সঙ্গে সুসম্পর্ক প্রায় দীর্ঘ দিনের এই দিলীপ পরিবারের।

তবে কি এবার ৬৮০০ কোটির মালিক হবেন শাহরুখ!
তবে কি এবার ৬৮০০ কোটির মালিক হবেন শাহরুখ!

বলতে গেলে শাহরুখকে তিনি নিজের ছেলে বলে মনে করতেন এই কিংবদন্তি অভিনেতা। যখনই তিনি অসুস্থ হতেন শারুখ খান তাঁর সঙ্গে দেখা করতে চলে যেতেন। এমনকি দিলীপ কুমারের মৃত্যুর সময় শাহরুখ খান যখন দুবাইতে শ্যুটিংয়ে ব্যস্ত। তবে খবর পাওয়া মাত্রই সমস্ত কাজ ছেড়ে দিয়ে মুম্বাই ফিরে এসে ওই অভিনেতার শেষকৃত্যে যোগ দেন তিনি।

তবে কি এবার ৬৮০০ কোটির মালিক হবেন শাহরুখ!
তবে কি এবার ৬৮০০ কোটির মালিক হবেন শাহরুখ!

তবে কি এবার গোটা সম্পত্তির মালিক শাহরুখ? এই প্রশ্ন দেখা দিয়েছিল অনেকেরই মনে। তবে সত্যি যদি সেরকম কিছু হত তাহলে দিলীপ কুমারের মৃত্যুর পর বিরাট সম্পত্তির অংশীদারিত্বে উঠে আসত কিং খানের নাম। তা কিন্তু হয়নি, বর্তমানে তাঁর সমস্ত সম্পত্তির মালিক হয়েছেন সায়রা বানু। তবে সেই জনপ্রিয় অভিনেতা ৬৮০০ কোটির মালিক হলেও একেবারে সাধারণ ভাবেই জীবন কাটাতে ভালোবাসতেন তিনি। নিজের অভিনয়ের দক্ষতায় সকলের মন জয়ের পাশাপাশি জয় করেছেন দাদাসাহেব ফালকে, ‘পদ্মভূষণ’, ও পদ্মবিভূষণের মত একাধিক সম্মান।

সন্তান নেই নিজেদের, তবে কি এবার ৬৮০০ কোটির মালিক হবেন শাহরুখ!

তবে শাহরুখ প্রসঙ্গে প্রশ্ন উঠলে সায়রা বানু বলেন, শাহরুখের প্রথম ছবি ‘দিল আশনা হ্যায়’ এর সময় তাঁর সাথে প্রথম দেখা হয়। আসলে শাহরুখ এবং দিলিপের একই রকমের চুলের স্টাইল থাকায় তিনি যখনই শাহরুখের সাথে দেখা করেন তাঁর চুল নেড়ে দেন। তিনি আরও বলেন তাদের নিজেদের কোনো ছেলে হলে তা শাহরুখের মতই দেখতে হত। যারফলে সময় যতই কিং খানের প্রতি টান বেড়েছে দিলীপ পরিবারের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত