নজরবন্দি ব্যুরো: দীর্ঘদিন পর আবারও বড়পর্দায় ফিরেছেন কিং খান! তাঁর নতুন ছবি পাঠান এখন বাজার কাঁপাচ্ছে। যদিও বা পরপর ফ্লপ ছবির পরে বেশ তিন বছর অবসাদ কাটিয়ে ফিরেছিলেন তিনি। এককথায় পাঠানের হাত ধরেই নতুন করে সংবাদের শীর্ষে পৌঁছান বাদশা! শাহরুখ খানের প্রথম কোনও হিন্দি ছবি ১২০০ কোটির দরজায় পৌঁছতে পেড়েছিল। কিন্তু ছবি হিট হতে না হতেই আবারও অহংকারী কিং খান? আবারও অহংকার গ্রাস করল শাহরুখ খানকে?
আরও পড়ুন: সরকারি কর্মীদের ব্যবহার করে তৃণমূলের প্রার্থী বাছাই! গুরুতর অভিযোগ
এই মুহূর্তে এমন কিছু প্রশ্ন ঘুরছে সোশ্যাল মিডিয়া গুলিতে! কিন্তু কেন হঠাৎ কিং খানের ওপরে এতটা ক্ষুব্ধ নেটিজেনরা? সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। আর ওই ভিডিওর জেরে বলিউড বাদশা চরম ট্রোলের শিকার হচ্ছে। কি ছিল ওই ভিডিওতে?

ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, নিজের নতুন ছবির শুট সেরে কাশ্মীর থেকে ফিরছিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। আর বিমানবন্দরে কিং খানকে দেখে এক ভক্ত খুব শান্তভাবেই ফোন নিয়ে এগিয়ে আসেন। ওই ভক্ত শাহরুখের সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন। কিন্তু এরপরেই অবাক করা কাণ্ড ঘটল! ছবি তুলতে আসা ওই ভক্তকে ঠেলে ফেলে দেন অভিনেতা! আর এই ঘটনা ঘটার পরেই হকচকিয়ে যান সকলেই।
ছবি হিট হতে না হতেই আবারও অহংকারী কিং খান, চরম ক্ষুব্ধ ভক্তরা
এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়াতে নিন্দার ঝড় বয়ে যায়। নেটিজেনরা রীতিমত ক্ষুব্ধ হয়ে উঠে। নেটিজেনদের দাবি, যে স্টারকে এত ভালবাসা দেওয়া হয়েছে, ভক্তদের জন্যই যে স্টার আজ এত চর্চায়, জনপ্রিয়, সম্মানীত! তাঁর এমন ব্যবহার। তাঁর যদি ছবি তোলার না থাকলে তাহলে তো তিনি আসতে করে সরিয়ে দিতে পারতেন! কিংবা বডিগার্ডরা ব্যবস্থা নিতেন।

কিং খানের এ কেমন ব্যবহার? সম্প্রতি শাহরুখ খানের ওই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, বলিউড অভিনেতা শাহরুখ খানকে নিয়ে ভক্তরা তাঁদের অভিমান উগরে দিচ্ছেন ওই পোস্টের কমেন্টবক্সে।



