নজরবন্দি ব্যুরোঃ শুরু থেকেই সমাবেশস্থল নিয়ে বাম নেতৃত্বের সঙ্গে পুলিশের জটিলতা ক্রমাগত বেড়েই চলেছিল। ভিক্টোরিয়া হাউজের সামনে সমাবেশের দাবিতে শুরু থেকেই অনড় ছিলেন মীনাক্ষীরা। মঙ্গলবার বাম ছাত্র-যুবদের সমাবেশের দাবি মেটাল অগণিত মানুষের ভিড়, তাঁদের সমর্থনে রায় দিল। ওয়াই চ্যানেল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সমাবেশস্থল।
আরও পড়ুনঃ Gautam Gambhir: ফ্যান্টাসি লিগের প্রমোশন নিয়ে এবার সৌরভকে নিয়ে বিস্ফোরক গৌতম গম্ভীর


এদিন সমাবেশস্থল বদল নিয়ে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখ্যোপাধ্যায় বলেন, ইনসাফের সভা মানুষ চেয়েছে। জায়গা হল না নয়, পুলিশ জায়গা দিতে পারল না। মানুষ নিজের রাস্তা নিজে তৈরি করে নেয়। কোনও পুলিশ, সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবে না। লোক দাঁড়িয়ে রয়েছে ভাষণ এখানেও দিতে হত, ওখানেও দেবো।

মঙ্গলবার আনিস খানের হত্যার বিচার চেয়ে ইনসাফ সভার আয়োজন করেছে বাম ছাত্র যুব নেতৃত্ব। শহরের তিন প্রান্ত থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে মিছিলও। একটি মিছিলও আসছে পার্কস্ট্রিট থেকে। অপর দুটি মিছিলও আসছে শিয়ালদহ এবং হাওড়া স্টেশন থেকে। বিভিন্ন জেলা থেকে যে বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা জমায়েত হচ্ছেন, তাতে ভিড় মোকাবিলা করা সম্ভব হচ্ছে না। তাই সুর নরম করে সভাস্থল বদলের সিদ্ধান্ত প্রশাসনের।
দাবি মেটাল অগণিত মানুষের ভিড়, বদলে গেল সমাবেশের মঞ্চ

শুরুতেই মীনাক্ষীর দাবী ছিল, যেটা প্রত্যাশা ছিল তার থেকে বেশী জমায়েত হতে শুরু করেছে। মাঝে বৃষ্টির কারণে জমায়েতে ভাটা পড়লেও এখন মানুষের জোয়ারে ভরে গেছে রাজপথ। সপ্তাহের দ্বিতীয় দিনে কার্যত অবরুদ্ধ শহরের একাধিক পথ। কিন্তু একাধিকবার সমাবেশ বদল নিয়ে কী বার্তা দেবে বাম নেতৃত্ব? প্রশ্ন উঠতে শুরু করেছে।









