নজরবন্দি ব্যুরোঃ যদি বোর্ড সভাপতি ফ্যান্টাসি লিগের প্রমোশন করতে পারেন, তাহলে অন্যান্য খেলোয়াড়দের কিভাবে এটা থেকে বিরত রাখা যাবে! বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে নিশানা করে এই মন্তব্য করলেন দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার এবং বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। এ দিন এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ভারতীয় ক্রিকেটারদের কখনওই ফ্যান্টাসি লিগের এন্ডোর্স করা থেকে আটকানো যায় না।
আরও পড়ুনঃ এবার তালিবান সরকার নিষিদ্ধ করল টিকটক ও পাবজি


কারণ, স্বয়ং বোর্ড প্রেসিডেন্টই ফ্যান্টাসি লিগের এন্ডোর্সমেন্ট করছেন। তিনি আরও বলেন, ফ্যান্টাসি লিগে ক্রিকেটারদের এন্ডোর্সমেন্ট নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছনো উচিত ভারতীয় বোর্ডের। ঠিক করা উচিত, ফ্যান্টাসি লিগের বিজ্ঞাপন ক্রিকেটাররা করতে পারবেন, নাকি পারবেন না? ঘম্ভির বলেন, “স্বয়ং বোর্ড প্রেসিডেন্ট সেটা করেন, তা হলে ক্রিকেটারদের আটকানোর তো কোনও জায়গা নেই।

এবার বোর্ড প্রেসিডেন্ট যদি বলেন যে, কেউ ফ্যান্টাসি লিগের বিজ্ঞাপন করতে পারবেন না। তা হলে সবাই সেটা মানবে। কিন্তু এটা একদম উপরমহল থেকে আসা দরকার। ক্রিকেটারদের ফ্যান্টাসি লিগের বিজ্ঞাপন করা বন্ধ করতে হলে একদম পুরোপুরি করতে হবে। রাজ্য ভিত্তিক করে কোনও লাভ নেই।” ক্রিকেটার ও প্রাক্তন ক্রিকেটারদের দেওয়া বিজ্ঞাপনের মধ্যে সবথেকে জনপ্রিয় হল ফ্যান্টাসি গেমসের বিজ্ঞাপন।



টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, সংবাদপত্র সবেতেই দেখা যায়। আর এই বিজ্ঞাপনের জগতে পরিচিত মুখ সৌরভ। অপর দিকে আইপিএলের বিজ্ঞাপন আসে ফ্যান্টাসি গেমস সংস্থা থেকে। একবার আইপিএলকে স্পনসরও করেছিল ‘ড্রিম ইলেভেন’।

ফ্যান্টাসি লিগের প্রমোশন নিয়ে এবার সৌরভকে নিয়ে বিস্ফোরক গৌতম গম্ভীর
বিসিসিআই থেকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে এইধরনের অ্যাপগুলোকে তিনি সর্ব সম্মতিতে ব্যান করার দাবি জানান। কার আমাদের দেশে অনেক রাজ্যে এই খেলা নিষিদ্ধ। কিন্তু রাজ্য ভিত্তিক এই নিয়ম করে কোন লাভ নেই বলেই মনেকরেন এই প্রাক্তন ভারতীয় ব্যাটার।







