লড়তে হবে একসাথে, রেড ভলান্টিয়ারদের টিকাকরণের দাবীতে মমতাকে চিঠি SFI/DYFI-এর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লড়তে হবে একসাথে, এই বিশ্বাস নিয়ে ফের শূন্য থেকে শুরু করছে রাজ্যের বাম সমর্থকেরা। ৭ থেকে নেমে ৪.২৬ হলেও ছেদ পড়েনি দায়িত্ববোধে। গতবছরের কোভিড পরিস্থিতিতে যেভাবে কমিউনিটি কিচেন থেকে ওষুধ সমস্ত কিছুতে পাশে দাঁড়িয়েছিলেন তাঁরা, এবারে বিধানসভায় শূন্য হয়ে যাওয়ার পর মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছেতে ভাটা পড়েনি, বরং দরকারে থাকতে পেরে অনেক বেশি উচ্ছসিত বামেরা।

আরও পড়ুনঃ ব্রাত্য যখন আশার আলো, প্রাথমিকে নিয়োগের কাতর আবেদন নয়া শিক্ষামন্ত্রীকে।

লাল সংগঠনে পাকা মাথার ভিড়ের মাঝে এগিয়ে এসেছে রাজ্য থেকে হাজার হাজার কালো চুলের মাথা। জেলায় জেলায় এই দুর্দিনে রং ধর্ম না দেখে নিজেদের সবকিছু দিয়ে দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকেই আগলে রাখছেন সকলকে। মহামারী আর সাধারণ মানুষের মাঝে হতে হাত দিয়ে তৈরি হয়েছে ব্যারিকেড। দিন রাত, ঝড়, বাদল সব কিছুতেই উত্তরপাড়ার অক্সিজেন থেকে বাঁকুড়ার মৃতদেহ সৎকার, সব কিছুতেই পৌঁছে যাচ্ছে রেড ভলান্টিয়াররা।

নিজেদের ঝুঁকি নিয়ে তাঁদের এই পাশে থাকার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে সকলেই, কিন্তু এই ঝুঁকি, এই পাশে থাকা কাল হচ্ছে অনেকের ক্ষেত্রেই। কোভিড ছড়াচ্ছে সাহসী মুখ গুলোর ভেতরে, হার না মানতে চাওয়ারাও জোর করে হার মানছেন।

লড়তে হবে একসাথে, একথা মাথায় রেখেই এই পরিস্থিতিতে কোভিড মোকাবিলায় রাজ্যের রেড ভলান্টিয়ারদের দ্রুত টিকাকরণের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়েছেন ডিওয়াইএফআই (DYFI) এর সাধারণ সম্পাদক সায়নদীপ মিত্র এবং এসএফআই (SFI) এর সম্পাদক সৃজন ভট্টাচার্য্য। সঙ্গে বিনামূল্যে গণ টিকাকরণের জন্যও আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে।

লড়তে হবে একসাথে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত