নজরবন্দি ব্যুরোঃ ভালো ঘুমের জন্য অনেকেই হস্তমৈথুনের সাহায্য নেয়। কিন্তু সদ্য উঠে আসা এক গবেষণা বলছে স্বমেহন নয়, চরম সুখ পাওয়া যায় একমাত্র সঙ্গমে। স্বমেহনের থেকে সঙ্গমে ঘুম ও ভালো হয় বলছে গবেষণা। যারা দীর্ঘকাল ধরে অনিদ্রা জনিত সমস্যায় ভুগছেন তারাও নিজ সঙ্গীর সাথে সঙ্গমে মুক্তি পেতে পারেন।



নেদারল্যান্ডসের গ্রনিঞ্জেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কার্লোটা ওস্টারলিং বলেন এই বিষয়ে গবেষণা করে বলেন, “সঙ্গমের ফলে শরীর থেকে অক্সিটোসিন এবং প্রোল্যাক্টিন নামক দু’টি হরমোনের ক্ষরণ হয়। যা ঘুম আনতে সাহায্য করে। এ ছাড়াও, উল্টো দিকে থাকা মানুষটির প্রতি ভালবাসা, টান, সম্পর্কে নিরাপত্তা— এই বিষয়গুলিও শারীরিক এবং মানসিক সুখের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”



এছাড়া গবেষণা বলছে স্বমেহনের ক্ষেত্রে মানুষ যতটা না ক্লান্ত হয় তাঁর থেকে বেশি ক্লান্ত হয় সঙ্গমের ফলে ফলে ঘুম তাও তাড়াতাড়ি আসে। একজন মানুষ সঙ্গমের ফলে স্বর্গ সুখ লাভ করতে পারে টা স্বমেহনে কখনই সম্ভব নয়।
অনিদ্রাতে ভুগছেন? স্বমেহন নয়, চরম সুখ পাওয়া যায় একমাত্র সঙ্গমে
গবেষণাটি করা হয় ১৫৯ জন অংশগ্রহণকারীর মধ্যে, দেখা গেছে সঙ্গমের পরে তাঁদের চরম পর্যায়ে পৌছাতে সময় লেগেছে মাত্র ১৫- ১৬ মিনিট। তাঁদের ঘুমের মান ও অনেক উন্নত যারা নিয়মিত সঙ্গম করেন, অন্যদিকে যারা শুধুমাত্র স্বমেহনে অভ্যস্ত তাঁদের মধ্যে ঘুমের সমস্যা দেখা যায়।








