Russia-Ukraine crisis: ইউক্রেনের একের পর এক শহরে বিস্ফোরণ, স্তম্ভিত বিশ্ববাসী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দী ব্যুরোঃ  রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে মিলিটারি অপারেশনের ঘোষণা করেন। তারপই ইউক্রেনের একের পর এক শহরে বিস্ফোরণ। এই দিনই ভারতের তরফে দিল্লি থেকে কিয়েভ গামী একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট পাঠানো হয়। আজ সকাল ৭ টা বেজে ৫০ মিনিটে ফ্লাইটটি রওনা দিলেও মাঝপথ থেকে ফিরে আসে ইউক্রেনের বিশেষ বিমান ।

আরও পড়ুনঃ ইতিহাসে প্রথমবার, রাত ২টো নাগাদ বিধানসভার অধিবেশন ডাকলেন রাজ্যপাড়ুন

প্রসঙ্গত, ইউক্রেন আকাশ পথ বন্ধ করে দেওয়ার ফলেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ভারত সরকার। এই সমস্ত প্রতিকুলতা সত্ত্বেও ভারত ইউক্রেন থেকে আসা একটি বিশেষ বিমানের মাধ্যমে ১৮২ জন ভারতীয়কে উদ্ধার করতে সমর্থ হন যার মধ্যে বেশ কিছু জন ছাত্রও ছিল। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এইদিনই পূর্ব ইউক্রেনে মিলিটারি অপারেশনের ঘোষণা করেন। এই ঘোষণার কিছু সময়ের মধ্যেই শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটার শোনা যায়। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেকার অশান্তি বৃদ্ধির সাথে সাথে ভারতের ফ্লাইট পাঠিয়ে উদ্ধারকার্য এর ঘটনা এক অন্য মোড় নিয়ে এসেছে।

Russia-Ukraine crisis: ইউক্রেনের একের পর এক শহরে বিস্ফোরণ, স্তম্ভিত বিশ্ববাসী
Russia-Ukraine crisis: ইউক্রেনের একের পর এক শহরে বিস্ফোরণ, স্তম্ভিত বিশ্ববাসী

এই ঘটনার পর পরই আকাশপথে হামলার পাশাপাশি সিমানা পেরিয়ে ইউক্রেনে ঢুকে পড়ে রুশ সেনা। মুহুর্মুহু হওয়া এয়ার স্ট্রাইকে ধ্বংস হয়ে যায় ইউক্রেনের এয়ারবেস। এরপর ধ্বংস করা হয় একের পর এক সেনানিবাস গুলি। আছড়ে পড়ে একের পর এক ব্যালিস্টিক মিসাইল। যদিও রাশিয়ার তরফে জানানো হয় তারা জনবহুল এলাকায় হামলা চালাচ্ছেনা। হামলার মুখে ইউক্রেনের লুগানস্কের দুটি শহর আত্মসমর্পণ করে দেয়।

ইউক্রেনের একের পর এক শহরে বিস্ফোরণ, আছড়ে পড়ে ব্যালিস্টিক মিসাইল

Russia-Ukraine crisis: ইউক্রেনের একের পর এক শহরে বিস্ফোরণ, স্তম্ভিত বিশ্ববাসী
ইউক্রেনের একের পর এক শহরে বিস্ফোরণ, আছড়ে পড়ে ব্যালিস্টিক মিসাইল

রাশিয়ার সংবাদমাধ্যমের তরফে কিয়েভ-এ বিস্ফোরণ এর কথা জানানো হয়েহে। ‘মিসাইল স্ট্রাইকের’ কথাও জানানো হয়েছে। যদিও এই বিষয়ে ইউক্রেন বা রাশিয়ার তরফে কোনোও বিবৃতি দেওয়া হয়নি। তবে সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞ মহল স্পষ্ট করে দিয়েছে যুদ্ধ লেগে গিয়েছে ইতিমধ্যেই । ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি সাধারন মানুষকে রুশ আগ্রাসনের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তিনি আরও দাবি করেছেন রুশ প্রেসিডেন্টকে ফোন করে যুদ্ধ থামানোর আবেদন করার চেষ্টা করা হলেও প্রেসিডেন্ট পুতিন ফোন তোলেননি। অন্যদিকে ইউক্রেনের একের পর এক শহরে ক্রমাগত বিস্ফোরণ খবর পাওয়া যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত