ইতিহাসে প্রথমবার, রাত ২টো নাগাদ বিধানসভার অধিবেশন ডাকলেন রাজ্যপাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলার ইতিহাসে প্রথমবার! মধ্যরাতে অধিবেশন ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এ যেন রাজ্য বনাম রাজ্যপাল সঙ্ঘাতের নয়া মোড়। একথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন রাজ্যপাল। ৭ মার্চ বিধানসভার বাজেট অধিবেশনের ডাক দিয়েছেন তিনি। হবে রাত ২ টো নাগাদ। হঠাৎ করে কেন ডাকা হল অধিবেশন? উঠছে প্রশ্ন। 

আরও পড়ুনঃ ফোন করে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছেন তৃণমূল সাংসদ, বিস্ফোরক রাজ্যের মন্ত্রী

বৃহস্পতিবার ট্যুইট করে একথা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় নিজেই। ট্যুইট করে রাজ্যপাল জানিয়েছেন, মন্ত্রীসভার অনুমোদনের পরেই ৭ মার্চ রাত ২ টো নাগাদ অধিবেশন ডেকেছেন তিনি। মধ্যরাতের পর সাধারণত অধিবেশন ডাকা হয় না। সংবিধানের ১৭৪(১) ধারা মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার ইতিহাস রচনার তাগিদেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে রাত ২ টোয় কেন অধিবেশন ডাকা হল? তার ব্যাখা চেয়ে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে তলব করেছেন তিনি। সেইসঙ্গে মন্ত্রীসভার প্রস্তাবিত আবেদনের একটি কপি ট্যুইটারে পোস্ট করেছেন।

ইতিহাসে প্রথমবার, রাতে বিধানসভা ডাকলেন রাজ্যপাল

 Govt vs Guv in Bengal: Now, assembly speaker writes to president against Jagdeep  Dhankhar

ব্যাপারটা পুরোটাই মিসটেক। প্রথমে রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে দুপুর ২ টোয় অধিবেশন ডাকার কথা বলা হয়েছিল। কিন্তু শেষ নোটেই বলা হয়েছে রাত ২ টোয় বিধানসভার অধিবেশন ডাকার প্রস্তাব দেওয়া হয়েছে। নবান্নের ভুল ধরে নিয়েই রাত ২ টো নাগাদ অধিবেশন ডাকা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন