Bangladesh Metro: উচ্ছ্বসিত ঢাকাবাসী, বাংলাদেশকে মেট্রো উপহার দিলেন শেখ হাসিনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৮শে ডিসেম্বর অর্থাৎ বুধবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে ঢাকা মেট্রো পরিষেবা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ পতাকা নেড়ে প্রথম ট্রেনটি ছাড়ার সঙ্কেত দিয়েছেন। যদিও সেদিন সাধারণ মানুষ মেট্রোয় চড়তে পারেননি। বৃহস্পতিবার থেকেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় মেট্রোর ফটক। স্থানীয় ঢাকাবাসীর উন্মাদনাও চোখে পড়ার মতো। পরিস্থিতি এমন যে লাইন ছাড়িয়ে গিয়েছে কয়েক কিলোমিটার।

আরও পড়ুনঃ ৫৭ বছরে বিয়ে না করেই বাবা হচ্ছেন ভাইজান, মা কে? বিস্তারিত বললেন সলমন

প্রথম মেট্রো যাত্রার স্বাদ নিতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ চলে এসেছেন রাজধানী ঢাকায়। কেউ এসেছেন প্রায় ২০০ কিলোমিটার পথ পেরিয়ে। কেউ এসেছে বরিশাল থেকে। কেউ বা খুলনা। শীতকে প্রায় তুড়ি মেরে মোটা চাদরে শরীর মুড়ে মেট্রোয় চড়তে তাঁরা হাজির ঢাকায়।

উচ্ছ্বসিত ঢাকাবাসী,বাংলাদেশকে মেট্রো উপহার দিলেন শেখ হাসিনা
উচ্ছ্বসিত ঢাকাবাসী, বাংলাদেশকে মেট্রো উপহার দিলেন শেখ হাসিনা

সমস্যা বাধে টিকিট কিনতে গিয়ে। প্রথম দিনই বিপুল চাহিদা সামাল দিতে গিয়ে বিগড়ে গিয়েছে কয়েকটি টিকিট ভেন্ডিং মেশিন। কাউন্টার থেকে হাতে হাতে টিকিট দেওয়ার পাশাপাশি প্রযুক্তি ব্যবহার করে ঢাকা মেট্রোয় টিকিট কেনার স্বয়ংক্রিয় ব্যবস্থাও করা হয়েছে। ফলে টিকিট কিনতে সমস্যায় পড়েছেন বহু মানুষ। এ ভাবে দেখতে দেখতেই চোখের সামনে দিয়ে বেরিয়ে গিয়েছে প্রথম মেট্রো। ও দিকে টিকিটের লাইনের দৈর্ঘ্য বেড়েছে লাফিয়ে লাফিয়ে।

উচ্ছ্বসিত ঢাকাবাসী, বাংলাদেশকে মেট্রো উপহার দিলেন শেখ হাসিনা

উচ্ছ্বসিত ঢাকাবাসী, বাংলাদেশকে মেট্রো উপহার দিলেন শেখ হাসিনা
উচ্ছ্বসিত ঢাকাবাসী, বাংলাদেশকে মেট্রো উপহার দিলেন শেখ হাসিনা

কেউ এসেছেন বরিশাল থেকে। কেউ আবার প্রথম যাত্রার সাক্ষী হতে চলে এসেছেন খুলনা থেকেও। সেই সাথে আছে স্থানীয় মানুষও। সকলেই চান ঢাকা মেট্রোর প্রথম যাত্রার ঐতিহাসিক মুহূর্তকে আপন করে রাখতে। আর সেই আবদার মেটাতে গিয়েই বিগড়ে গেল টিকিট ভেন্ডিং মেশিন। টিকিট কাটতে না পেরে হতাশ বহু মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন