আগামী কাল মাধ্যমিকের রেজাল্ট, জানালেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

 নজরবন্দি ব্যুরোঃ আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, আগামিকাল অর্থাৎ বুধবারই প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট।এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। শেষ হয় ২৭ ফেব্রুয়ারি।

মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮। যা গতবারের তুলনায় বেশ কিছুটা কম। এ বছর ছাত্রদের তুললায় ছাত্রীদের সংখ্যা ছিল বেশি। পরীক্ষা শেষের একমাসের মধ্যেই করোনার কারণে থমকে গিয়েছিল গোটা রাজ্য।

প্রসঙ্গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, আগামিকাল অর্থাৎ বুধবারই প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট।পরীক্ষা শেষের একমাসের মধ্যেই করোনার কারণে থমকে গিয়েছিল গোটা রাজ্য। পরবর্তীতে ধীরে ধীরে সবটা স্বাভাবিক হতে শুরু করলেও কতদিনে মাধ্যমিকের ফলপ্রকাশ হবে তা নিয়ে সংশয়ে ছিল পরীক্ষার্থীরা।

আরও পড়ুন; পাতাল রেলে করোনা হানা, ৩০ জন কর্মী-আধিকারিক আক্রান্ত, বন্ধ কাজ

অবশেষে পর্ষদ ঘোষণা করলো ফল প্রকাশের।তবে ফলপ্রকাশের দিন মিলবে না মার্কশিট। কে কত নম্বর পেয়েছে ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে শুধুমাত্র তা জানানো হবে। পরবর্তীতে অভিভাবকদের দেওয়া হয়ে সংশাপত্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন