পাতাল রেলে করোনা হানা, ৩০ জন কর্মী-আধিকারিক আক্রান্ত, বন্ধ কাজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের সুড়ঙ্গ খোঁড়ার কাজ। ধর্মতলা থেকে বউবাজার অংশে মেট্রোর সুড়ঙ্গ নির্মাণের যারা কাজ করছিলেন তাদের মধ্যে প্রায় ৩০ জন কর্মী-আধিকারিক আক্রান্ত হয়েছেন করোনায়। এর ফলে আগামী ১০ দিন টানেল খোঁড়ার কাজ বন্ধ। করোনা আক্রান্ত হয়েছেন, যার তত্ত্বাবধানে চলছিল এই কাজ সেই টানেল ইনচার্জ নিজেই।

ফলে ফের পিছিয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের ধর্মতলা থেকে শিয়ালদহ অংশের কাজ।সূত্রের খবর অনুযায়ী, টানেল তৈরির কাজে যুক্ত প্রায় ১৫০ জনের করোনা টেস্ট করানো হয়। এঁদের মধ্যে ১৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

কয়েক জনের রিপোর্ট আসা এখনও বাকি রয়েছে বলে জানা গিয়েছে।১৩ ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর একাংশ। সেক্টর ফাইভ থেকে যুবভারতী পর্যন্ত মেট্রোর চলাচল শুরু হলেও বর্তমানে করোনা সংক্রমণের কারণে সেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শিয়ালদহ পর্যন্ত টানেল তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গেলে প্রকল্পের ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

আরও পড়ুনঃ করোনার কারণে মহিলা বিশ্বকাপ হতে পারে দর্শকশূন্য স্টেডিয়ামে।https://najarbandi.in/the-womens-world-cup-could-be-in-a-stadium-without-spectators/

নির্মানকারী সংস্থার এক আধিকারিকের দাবি, মাটির ২৫ মিটার নীচে পিপিই পড়ে কাজ করা সম্ভব নয়, তবে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই কাজ শুরু হয়েছিল। প্রতি শিফটে মাত্র ৩০ জন কাজ করছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন