মাধ্যমিকের মার্কশিট বিতরণের দিন পরিবর্তন, বিবৃতি দিয়ে জানালো পর্ষদ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাধ্যমিকের মার্কশিট বিতরণের দিন পরিবর্তন, বিবৃতি দিয়ে জানালো পর্ষদ। আগামী ২২ ও ২৪ জুলাই মাধ্যমিকের মার্কশিট বিতরণ করা হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। প্রথমে বলা হয়েছিল ২২ ও ২৩ জুলাই মার্কশিট দেওয়া হবে। কিন্তু ২৩ তারিখ, বৃহস্পতিবার রাজ্যজুড়ে লকডাউন চলবে। তাই ওই দিনের বদলে ২৪ তারিখ মার্কশিট বিতরণ করা হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুনঃ ২১শে জুলাই ভার্চুয়াল সভার কমেন্ট বক্স বুঝিয়ে দিল ’২১ নির্বাচনে কি ঘটতে চলেছে! #Editorial

মাধ্যমিকের মার্কশিট বিতরণের দিন পরিবর্তন, বিবৃতি দিয়ে জানালো পর্ষদ। একই সঙ্গে ওই বিজ্ঞপ্তিতে মধ্যশিক্ষা পর্ষদ উল্লেখ করেছে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়ায় উপস্থিত থাকতে হবে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের। এক্ষেত্রে স্কুলগুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষকদের জন্য সূচি তৈরি করতে হবে। ভর্তি প্রক্রিয়া চলাকালীন প্রতিদিন কমপক্ষে ৫০ শতাংশ শিক্ষককে উপস্থিত থাকতে হবে। সংশ্লিষ্ট দিনগুলিতে স্কুলে উপস্থিত থাকতে গেলে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক। তবে কোনও শিক্ষকের বাড়ি কন্টেনমেন্ট জনে হলে সেক্ষেত্রে ছাড় পাবেন তিনি।

ওই দুই দিন অন্তত ৫০ শতাংশ শিক্ষক উপস্থিত থাকেন। এই মর্মে শিক্ষা প্রতিষ্ঠানগুলির তৈরি একটি ‘রোস্টার’ (উপস্থিতি সূচি) অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের।অতিমারির পরিস্থিতিতে সবরকম সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের স্বাক্ষর করা নির্দেশিকা সব স্কুলে পাঠানো হয়েছে।

নির্দেশিকায় মাস্ক, স্যানিটাইজার, শারীরিক দূরত্ববিধি পালনের কথা বলে দেওয়া হয়েছে। এই সতর্কতা বিধি পালিত না হলে তা পর্ষদ তার ব্যবস্থা নেবে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা কন্টেনমেন্ট জোনের মধ্যে রয়েছেন তাঁদের জন্য অবশ্য ছাড় দেওয়ার কথা বলা রয়েছে এই নির্দেশিকায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত