নজরবন্দি ব্যুরো: ভয়ঙ্কর রিপোর্ট পেশ, বৃহস্পতিবার বারবেলায় জানা গেলো ভয়াবহ রূপ নিতে চলেছে নতুন করোনা ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ এততাই যে ভারত বিশ্ব রেকর্ড ছুঁতে চলেছে বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং তাদের বিশেষজ্ঞরা । ফেব্রুয়ারিতে ফের আগমন হয়েছিল দ্বিতীয় ঢেউ কিন্তু দ্রুত ছড়িয়ে যাচ্ছে জনমানসে। আগে জানা গিয়েছিলো একের থেকে এক সংক্রমণ ছড়াচ্ছিল এখন দেখতে পাওয়া যাচ্ছে তা একের থেকে অগণিত ছড়াচ্ছে।
আরও পড়ুনঃ “বহিরাগত” ইস্যুতে মাদার টেরিজাকে টেনে শাসকদলকে পাল্টা আক্রমন মহাগুরুর।
বিগত এক সপ্তাহ ধরে দেশে ৪০ হাজারে আক্রান্তের সংখ্যা সীমাবদ্ধ থাকলেও এবার পার ৫০ হাজারের গণ্ডিও। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৪৭৬ জন। একদিনেই মৃত্যু হয়েছে ২৫১ জনের। সংক্রমণ নিয়ন্ত্রণে একাধিক রাজ্যে নানা বিধিনিষেধ জারি করা হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে ভিন রাজ্য আগত সকল যাত্রীকেই বাধ্যতামূলকভাবে করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে বলে নির্দেশিকা জারি করেছে কর্নাটক সরকার।
এছাড়াও সংক্রমণ নিয়ন্ত্রণে আক্রান্ত রোগীদের হাতে স্ট্যাম্প মারার নিয়মও ফিরিয়ে আনছে রাজ্য প্রশাসন। অপর দিকে করোনা নিয়ে এক ভয়াবহ রিপোর্ট দিয়েছে স্টেট ব্যাঙ্ক। রিপোর্টে বলা হয়েছে দেশে করোনার বাড়বাড়ন্ত সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসছে। করোনার এই দ্বিতীয় ঢেউয়ে দেশ থাকবে ১০০ দিন। দেশে দ্বিতীয় ঢেউয়ে করোনা আক্রান্ত হতে পারেন ২৫ লক্ষ মানুষ। এই রকম অবস্থায় কেন্দ্রীয় সরকার করোনা টিকা নিয়ে নতুন সিদ্ধান্ত নিল। সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার।
ভয়ঙ্কর রিপোর্ট পেশ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে দেশে টিকার ডোজও বাড়ন্ত। আরও বেশি সংখ্যক মানুষকে করোনার প্রতিষেধক দেওয়া জরুরি হয়ে পড়েছে। তাই টিকার ভাঁড়ারে যাতে টান না পড়ে, সে কারণে এখন সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার।



