Durga Puja: পঞ্চমী থেকে দশমী, বিপুল লক্ষ্মীলাভ রেলের, শুধু শিয়ালদহের লোকাল থেকে আয় প্রায় ১১ কোটি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দুর্গা পুজোকে কেন্দ্র করে মেতে ওঠে শহর তথা গোটা বাংলার মানুষ। নর্থ থেকে সাউথ চলে ঠাকুর দেখার পালা। রাস্তার যানজট এড়াতে যাতায়াতের অন্যতম মাধ্যম ট্রেন। এদিকে গোটা রাজ্যের অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করে দুর্গা পুজোর ওপর। এই বছর পুজোর মাত্র ছয়দিনেই বিপুল আয় করল রেল। গত বছরের তুলনায় যাত্রীসংখ্যা যেমন বেশি ছিল আয়ও হয়েছে অধিক।

আরও পড়ুন: বিশ্বভারতীর নামফলকে রবীন্দ্রনাথের নাম ফেরাতে হবে, সময় বেঁধে দিয়ে হুঁশিয়ারি মমতার

পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কত যাত্রী ট্রেনে যাতায়াত করেছেন, কত আয় হয়েছে তার একটি তালিকা দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে, পঞ্চমী থেকে দশমী শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন লোকাল ট্রেনে মোট যাত্রী সংখ্যা ১ কোটি ৪ লক্ষ ৮৩ হাজার ৬৮৪। পঞ্চমীর দিন যাত্রী সংখ্যা ছিল ১৮ লক্ষ ৪২ হাজার ৯১৫। গতবছর অর্থাৎ ২০২২ সালে দুর্গা পুজোয় যাত্রী সংখ্যা ছিল ১৬ লক্ষ ৭৯ হাজার ১৪০। ষষ্ঠীতে যাত্রী সংখ্যা ছিল ১৮ লক্ষ ৩০ হাজার ৬৪৬, গতবছর এই সংখ্যাটা ছিল ১৬ লক্ষ ৯০ হাজার ২৮।

পঞ্চমী থেকে দশমী, বিপুল লক্ষ্মীলাভ রেলের, শুধু শিয়ালদহের লোকাল থেকে আয় প্রায় ১১ কোটি

 

এবছর সপ্তমীতে যাত্রী সংখ্যা ছিল ১৯ লক্ষ ২৩ হাজার ৪৮০, ২০২২ সালে সপ্তমীর দিনে যাত্রী সংখ্যা ছিল ১৭ লক্ষ ৪৯ হাজার ৯২। অষ্টমীতে এবছর ও গতবছরের যাত্রী সংখ্যা ছিল যথাক্রমে ১৬ লক্ষ ৮৯ হাজার ৪৩৪ ও ১৫ লক্ষ ৮০ হাজার ২৫। নবমীতে এবছর ও গতবছরের যাত্রী সংখ্যা ছিল যথাক্রমে ১৬ লক্ষ ৮২ হাজার ১৪৬ ও ১৭ লক্ষ ৫ হাজার ৯২৫। এবারে দশমীতে শিয়ালদহ ডিভিশনের লোকালে যাত্রী সংখ্যা ছিল ১৫ লক্ষ ১৫ হাজার ৬৩। গত বছরের যাত্রী সংখ্যা ১৪ লক্ষ ১৮ হাজার ১৯১।

পঞ্চমী থেকে দশমী, বিপুল লক্ষ্মীলাভ রেলের, শুধু শিয়ালদহের লোকাল থেকে আয় প্রায় ১১ কোটি

পুজোর এই ছয়দিনে কেবল শিয়ালদহ শাখা থেকে কোটি কোটি টাকা আয় করেছে রেল। পঞ্চমী থেকে দশমী মোট আয় হয়েছে ১০ কোটি ৯৯ লক্ষ ৬৩ হাজার ৯৬০ টাকা বা প্রায় ১১ কোটি টাকা। পঞ্চমীতে রেলের আয় ১ কোটি ৬ হাজার ৮২৫ টাকা, ষষ্ঠীতে উপার্জন হয়েছে ১ কোটি ৯৬ লক্ষ, ৩৬ হাজার ৬৩৫ টাকা। সপ্তমী ও অষ্টমীতে রেলের আয় হয়েছে যথাক্রমে ২ কোটি ১০ লক্ষ ৩৭ হাজার ৩৮৫ টাকা ও ১ কোটি ৮২ লক্ষ ৮৫ হাজার ৭০ টাকা। নবমী ও দশমীতে রেলের আয় যথাক্রমে ১ কোটি ৭০ লক্ষ ২৮ হাজার ৫০০ টাকা ও ১ কোটি ৪৯ লক্ষ ৬৯ হাজার ৫৪৫ টাকা।

পঞ্চমী থেকে দশমী, বিপুল লক্ষ্মীলাভ রেলের, শুধু শিয়ালদহের লোকাল থেকে আয় প্রায় ১১ কোটি

পঞ্চমী থেকে দশমী, বিপুল লক্ষ্মীলাভ রেলের, শুধু শিয়ালদহের লোকাল থেকে আয় প্রায় ১১ কোটি
পঞ্চমী থেকে দশমী, বিপুল লক্ষ্মীলাভ রেলের, শুধু শিয়ালদহের লোকাল থেকে আয় প্রায় ১১ কোটি

উল্লেখ্য, লোকাল ট্রেনের পাশাপাশি ওই ৬ দিন কলকাতা মেট্রোয় ভিড়ও ছিল চোখে পড়ার মত। জানা গিয়েছে, পুজোর ওই ছ’দিনে ৬ কোটি টাকা আয় করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, পুজোয় যাত্রী পরিবহণ থেকে মেট্রোর আয় হয়েছে ৬.১২ কোটি টাকা। এর মধ্যে টোকেন এবং স্মার্ট কার্ড বিক্রি ছাড়াও রিচার্জের অঙ্ক রয়েছে বলেও জন্য গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর