চলে যেতে পারে চাকরি, গৃহশিক্ষকতা বন্ধ করতে কড়া নির্দেশিকা শিক্ষা দফতরের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে যখন রাজ্য উত্তাল ঠিক সে সময় শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য। এখন থেকে সরকারি স্কুলের শিক্ষকরা আর গৃহশিক্ষকতা করতে পারবেন না। এমনকি, যুক্ত থাকতে পারবেন না কোনওরকম কোচিং সেন্টারের সঙ্গেও। আজ এই নির্দেশিকা জারি করে রাজ্যের কয়েক হাজার শিক্ষককে কড়া বার্তা দিল শিক্ষা দফতর।

আরও পড়ুনঃ দু’‌বছর পর রথযাত্রা উপলক্ষে পুরীতে চেনা ছবি, তবে কোভিড উপসর্গ থাকলে নো এন্ট্রি

চলে যেতে পারে চাকরি, গৃহশিক্ষকতা বন্ধ করতে কড়া নির্দেশিকা শিক্ষা দফতরের।
চলে যেতে পারে চাকরি, গৃহশিক্ষকতা বন্ধ করতে কড়া নির্দেশিকা শিক্ষা দফতরের।

শিক্ষার অধিকার আইন অনুসারে স্কুলের শিক্ষকরা গৃহ শিক্ষকতার সঙ্গে যুক্ত হতে পারবেন না। সবার জন্য শিক্ষা ২০০৯ আইন অনুযায়ী কোনও স্কুল শিক্ষক, মাদ্রাসা শিক্ষক নিজেকে টিউশনে যুক্ত করতে পারবেন না। শিক্ষকরা যাতে প্রাইভেট টিউশন না করেন, তার জন্য এর আগেও নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকার। রাজ্যে প্রতিটি জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে সরকারি ও সরকার পোষিত বিদ্যালয় এবং মাদ্রাসা গুলিতে। সরকারি শিক্ষক-শিক্ষিকারা কোনও ভাবেই টিউশন করতে পারবেন না।

ddddas

শিক্ষা দফতরের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ স্কুলগুলিতে কর্মরত কোনও শিক্ষক গৃহশিক্ষকতা বা কোনওরকম কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এমনকি বিনা পারিশ্রমিকে কোথাও ছাত্র-ছাত্রীদের পড়াতেও পারবেন না। সূত্রের খবর, এই নিয়মের অন্যথা হলে তার চাকরিও কেড়ে নিতে পারবে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। আটকে দেওয়া হতে পারে পেনশানও।

চলে যেতে পারে চাকরি, গৃহশিক্ষকতা বন্ধ করতে কড়া নির্দেশিকা শিক্ষা দফতরের।

teacher 1 2

কদিন আগেই সরকারি নিয়ম না-মেনে প্রাইভেট টিউশন করা শিক্ষকদের বিরুদ্ধে ব্যাবস্থা নিয়েছে রাজ্য। প্রাইভেট টিউশন করার অভিযোগে ৬১ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষাদপ্তর। ওই প্রাথমিক শিক্ষকরা যে স্কুলে পড়ান, সেই জেলার ডিআইদের তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন