আজই অভিষেকের থেকে দায়িত্ব বুঝে নেবেন সায়নী, জানিয়ে দিলেন ২০২৪-এ বড় খেলা হবে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজই অভিষেকের থেকে দায়িত্ব বুঝে নেবেন সায়নী, শবিবারের বৈঠকে মমতা যে রদবদল করেছেন একাধিক পদে তাতে বড়োসড়ো চমক দিয়ে সামনে উঠে এসেছেন সায়নী ঘোষ। এক সময়ের বাম মনভাবাপন্ন অভিনেত্রী, পরে নির্বচনের আগে তৃণমূলে যোগদান, ভোটের টিকিট পাওয়া এবং হেরে গিয়েও তৃণমূলের রাজ্য যুব সভাপতির পদে আসীন হয়া। গত কয়েকমাসেই সায়নী ঘোষের রাজনীতি জীবনের গ্রাফ উর্দ্ধগামী।

আরও পড়ুনঃ জারি দলের আদি-নব্য দ্বন্দ্ব, চুঁচুড়ার পর আসানসোলেও বিক্ষোভ দিলীপের সামনে

অভিনেত্রী থেকে এখন পুরোদস্তুর নেত্রী তিনি। দলনেত্রীর আদর্শে তার হাত থেকে দলীয় পতাকা নিয়েই যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। দলের নেতা মন্ত্রীরা যখন দল ভেঙে বিজেপিতে যোগদান করছিলেন নিয়ম করে তখন রাজ-সায়নী-সায়ন্তিকারা ভরাসা রেখেছিলেন দিদিতে। তাই মমতাও তাঁদের ভরসা করে টিকিট দিয়েছিলেন। তাঁদের মধ্যে জিতেছেন অনেকেই, আবার হেরেছেন কেউ কেউ। সায়নী তাঁদের মধ্যে অন্যতম মুখ।

আসানসোন দক্ষিণে অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে জোর টক্কর দিয়েও হেরেছেন তিনি। তবে শুরু থেকে সায়নীর উদ্যোম এবং হেরে যাওয়ার পরেও ফিরে না গিয়ে জমি কামড়ে পড়ে থাকার মনোভাব দৃষ্টি আকর্শণ করেছিল অএঙ্কের। চোখ এড়ায়নি খোদ মুখ্যমন্ত্রীর। তাই রাজ্য যুবর পদ ছেড়ে অভিষেকের সর্বভারতিয় সভাপতির পদে অভিষেক হওয়ার সাথে সাথেই রাজ্য যুবর দায়িত্ব গিয়েছে সায়নীর কাঁধে।

আজই অভিষেকের থেকে দায়িত্ব বুঝে নেবেন সায়নী। সায়নীয় রাজ্য যুবার সভানেত্রী হওয়ায় অনেকেই দলের দুর্বলতা খুঁজেছেন, তাঁদের মতে অভিষেকের পরে কি কোন যুব মুখ উঠে আসেনি রাজ্যে? তবে সকলে একবাক্যে স্বিকার করেছেন সায়নীর উদ্যোম, হেরে গিয়েও ফিরে আসার মানসিকতা প্লাস পয়েন্ট। আজ সোমবার তৃণমূল ভবনে গিয়ে অভিষেকের থেকে দায়িত্ব বুঝে নিচ্ছেন সায়নী ঘোষ। পতাকা হাতে নিয়েই সেইন তিনি মাইকের সামনে বলেছিলেন ‘খেলা হবে’। আজ নতুন দায়িত্ব বুঝে নিতে যাওয়ার আগে আত্মবিশ্বাসী সায়নী বললেন, ”২০২৪-এ লড়াই নয়, বড় খেলা হবে।” জানিয়েছেন খুব তাড়াতড়ি জেলা স্তরের যুব নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত