অবশেষে কাটল নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা ও রায়াতের শপথ জট। দীর্ঘ টানাপোড়ন কাটিয়ে শপথের অনুমতি দিল রাজভবন। শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেনকে শপথ বাক্য পাঠ করাবেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানালো রাজভবন।
রাজভবন সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলেই এই শপথ বাক্য পাঠের দায়িত্ব দেওয়া হয় বিধানসভার ডেপুটি স্পিকারকে। তাই এবার বিধানসভার বিশেষ অধিবেশনে শপথ নিতে পারবেন এই দুই বিধায়ক। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দাবি তাকে এ বিষয়ে কোন কিছু না জানিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে রাজভবন।



এদিকে ডেপুটি স্পিকার এই শপথ বাক্যের দায়িত্ব নিতে রাজি নন বলেই জানান। তার কোথায় বিধানসভার স্পিকারকে এড়িয়ে তার পক্ষে এই শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব নেয়া সম্ভব নয়। স্পিকারের উপস্থিতি থাকা সত্ত্বেও তাকে এড়িয়ে এই দায়িত্ব গ্রহণ করা মানে স্পিকারকে অপমান করা বলেই মনে করেন তিনি।
রাজি হলেন রাজ্যপাল? আজই শপথ নেবেন সায়ন্তিকা-রায়াত



দীর্ঘ একমাস ধরে দুই নবনির্বাচিত বিধায়কের শপথ নিয়ে চলে টানাপড়েন। বারবার বিধানসভার বাইরে ধরনা বিক্ষোভে বসতে হয় তাদের। তবে এবার সেই জট খোলার আশা দেখছেন দুই বিধায়ক। কিন্তু ডেপুটি স্পিকারের উপস্থিতিতে এই শপথ গ্রহণ শুক্রবার সম্পন্ন হয় কিনা এখন সেদিকেই তাকিয়ে এই দুই বিধায়ক। নাকি অব্যাহতই থাকবে শপথ জটিলতা সেটাই দেখার।
— Raj Bhavan Kolkata (@BengalGovernor) July 4, 2024







