Sayani Ghosh: করোনায় আক্রান্ত তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনায় আক্রান্ত সায়নী ঘোষ। শনিবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তাই চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতে নিভৃতবাসে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী।

আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে নিম্নচাপ, আগামী সোমবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

অসুস্থতার কারণে আগামী কয়েকদিনের সমস্ত বৈঠক, সভা, এবং কর্মসূচি বাতিল করেছেন সায়নী। শনিবার রাতেই টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। যেহেতু রাজনৈতিক কারণে প্রতিদিন প্রচুর মানুষের সংস্পর্শে আসেন সায়নী, তাই বিগত দুদিনে যাঁরা সায়নীর সঙ্গে দেখা করেছেন সোশ্যাল মিডিয়ায় তাঁদেরই সচেতন করেছেন যুবনেত্রী।

27 3

সায়নী তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লিখেছেন, ‘আজই আমার কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও আমার শরীরে করোনার বিশেষ লক্ষণ নেই। হালকা জ্বর ও সর্দি আছে। গত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করছি আপনারা টেস্ট করিয়ে নিন।

25 2

করোনায় আক্রান্ত তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ

26 3
করোনায় আক্রান্ত তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ

আগামী কয়েকদিনের কিছু সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমাকে বাতিল করতে হচ্ছে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আশা করি খুব শীঘ্রই সুস্থ হয়ে ফিরে আসব। ভালোবাসা ও আলো।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত