নজরবন্দি ব্যুরোঃ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। বাংলা ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে এই নিম্নচাপের অবস্থান। দক্ষিণ পশ্চিম দিকে কিছুটা ঝুঁকে রয়েছে। আগামী ২৪ ঘন্টায় এটি আরও শক্তিশালী হবে। আজ সন্ধ্যের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ দলের নির্দেশ অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট, শিশির-দিব্যেন্দু কে নিয়ে কড়া দল


সমুদ্র উত্তাল হবে। উপকূলে জলোচ্ছ্বাস বাড়বে। আর এই নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে।

এর পাশাপাশি আবহাওয়া দফতরের পূর্বাভাস হল বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তাই মত্সজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, গতকাল বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল।



বঙ্গোপসাগরে নিম্নচাপ, আগামী সোমবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

বর্তমানে সেটি রয়েছে ওড়িশা ও অন্ধ্র উপকূলে। কালকের থেকে নিম্নচাপের শক্তি কিছুটা বেড়েছে। আগামী ৪৮ ঘণ্টায় সেটির শক্তি অনেকটাই বাড়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। দক্ষিণবঙ্গে ৯-১১ অগাস্ট বৃষ্টির পরিমাণ বাড়বে।









