টিকিট না পেয়ে বেজায় ক্ষুব্ধ মন্ত্রী পুত্র, ট্যুইটারে মিলল প্রতিক্রিয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকালই কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। পুরাতনের সঙ্গে নতুনের মেলবন্ধন রেখে তালিকা তৈরি হলেও বাদ পড়েছেন অনেক টিকিট প্রত্যাশীরা। বাদের তালিকায় ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়ের পুত্র সায়ন দেব চট্টোপাধ্যায়। টিকিট না পেয়ে বেজায় ক্ষুব্ধ মন্ত্রী পুত্র, ট্যুইটারে ক্ষোভ উগরে দিলেন তিনি।

আরও পড়ুনঃ  KMC Election 2021: পুরভোটে শক্তি পরীক্ষা, জোট ভেঙে ১৩০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত কংগ্রেসের

শোনদেব পুত্রের কথায়, আত্মত্যাগের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু আত্মহত্যা করার পর বলা হল এখনও সময় হয়নি। নিজের সময় না আসা অবধি হাততালি দিতে হয় শিখলাম। পরের একটি ট্যুইটে তিনি জানিয়েছেন, আমার আগের ট্যুইট নিয়ে প্রচুর মন্তব্য করা হচ্ছে। কিন্তু কলকাতা পুরভোটে মনোনিত আমি সকল তৃণমূল প্রার্থীদের শুভেচ্ছা জানাতে চাই। আমরা জিতব দিদি জিতবে। সবুজ আবীরে খেলা হবে।

আগামী ২৯ তারিখে কলকাতার পুরভোট। ডিসেম্বরে পুরভোটের কথা মাথায় রেখে ভিতরে ভিতরে প্রচার শুরু করেছিলেন টিকিট প্রত্যাশীরা। কিন্তু শুক্রবার রাতে খোদ নিজে হাতে প্রার্থী ঝাড়াই বাছাই করেছেন তৃণমূল সুপ্রিমো। যার ফলে বাদ গেছেন বহু প্রত্যাশীত তৃণমূল নেতারা। এবার সংযোজিত হয়েছে বহু নতুন মুখ। টিকিট না পেয়ে দলের অন্দরের তৈরি হয়েছে চাপা ক্ষোভ।

এক ব্যক্তি এক পদের নিয়ম থাকা সত্ত্বেও কী কারণে বিধায়ক এবং সাংসদদের টিকিট দেওয়া হল? এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের অন্দরে। যেহেতু প্রার্থী বাছাইয়ের কাজ স্বয়ং দলনেত্রী করেছেন তাই মুখে কুলুপ এঁটেছেন অনেকেই। টিকিট না পেয়ে বেজায় ক্ষুব্ধ মন্ত্রী পুত্র -র ট্যুইট ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা বাড়তে শুরু করেছে।

টিকিট না পেয়ে বেজায় ক্ষুব্ধ মন্ত্রী পুত্র, দলের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ 

Image

কারণ, এবারের নির্বাচন কার্যত অগ্নিপরীক্ষা ছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্য। প্রথমে রাসবিহারী আসন থেকে সরিয়ে ভবানীপুরের আসনের জন্য লড়াই করেন তিনি। ভবানীপুরে জয়লাভের পর সেই আসন মমতার জন্য ছেড়ে দেন বর্ষীয়ান নেতা। দলের তরফে দেওয়া হয় খড়দহের আসন। সেখানেও রেকর্ড ভোটে জয়লাভ করেন তিনি। আর এই জয়ের শ্রেয় অনেকটাই বর্তায় পুত্র সায়ন দেবের দিকেও। বাবার হয়ে প্রয়ারে সর্বদা নিয়োজিত ছিলেন তিনি। তাই আশাও করেছিলেন টিকিট পাবেন। তা হল না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন