KMC Election 2021: পুরভোটে শক্তি পরীক্ষা, জোট ভেঙে ১৩০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত কংগ্রেসের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা নির্বাচনে পর্যদুস্ত হয়েছে দল। এমনকি উপনির্বাচনেও ধরাশায়ী হয়েছেন অধীর চৌধুরীরা। তাই পুর নির্বাচনে আর জোটের ওপর ভরসা রাখতে চাইছেন না বিধান ভবনের নেতারা। শোনা যাচ্ছে কলকাতা পুরভোটে বামেদের ছেড়ে দেওয়া শুধুমাত্র ১৭ টি আসন নয়, বরং ১২৫ থেকে ১৩০ টি আসনে প্রার্থী সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। পুরভোটে শক্তি পরীক্ষা করতে চাইছে কংগ্রেস।

আরও পড়ুনঃ KMC Election 2021: সব বিদায়ী কাউন্সিলারই প্রার্থী বিজেপির, বাকি ওয়ার্ডে নতুন মুখ!

১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন। কমিশনের তরফে ঘোষণার পরেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে বামেরা। এর থেকেই স্পষ্ট হয়েছে এখন আর জোটে থাকতে চাইছে না আলিমুদ্দিন। বরং ঘুরিয়ে ধরা নাকের মতো বলতে চেয়েছেন বিজেপি এবং তৃণমূল ভিন্ন দলগুলিকে ওই ১৭ টি আসনে সমর্থন করবেন তাঁরা। জোটের বিষয়ে বামেদের নদর্থক ভূমিকা দেখে অখুশি হলেও সেটাকেই মান্যতা দিয়েছেন তাঁরা। তাই ১৩০ টি আসনে প্রার্থী দিতে চলেছে কংগ্রেস। বাকি ১৪ টি আসনে কাদের সমর্থন করবে?

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে সিপি(আই)এম নেতৃত্বাধীন জোটের অন্যতম শরীক ছিল কংগ্রেস এবং আইএসএফ। বিধানসভা ইতিহাসের পাতায় প্রথমবার নিজেদের অস্তিত্বের বিলুপ্তি হয় কংগ্রেসের। পর উপনির্বাচনে আলাদা করে প্রার্থী দেয় দু’পক্ষই। তাতে লাভ কিছু হয়নি। প্রত্যেকটি আসনে ব্যাপক ভোটে জয়লাভ হয় তৃণমূলের। কলকাতা পুরভোটের হাত ধরে কি ফেরা সম্ভব?

পুরভোটে শক্তি পরীক্ষা, আলোচনা জারি বিধানভবনে 

পুরভোটে শক্তি পরীক্ষা, আলোচনা জারি বিধানভবনে 
পুরভোটে শক্তি পরীক্ষা, আলোচনা জারি বিধানভবনে

এবিষয়ে কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী জানিয়েছেন, কিছু আসন ছাড়া হচ্ছে। আজকে হলে বোঝা যাবে কোন আসনগুলিতে ছাড়া হবে। আলোচনা এখনও চলছে। তবে কখন তালিকা প্রকাশ করা হবে সেবিষয়ে কিছু জানা যায়নি। তবে কলকাতা পুরভোট ঘিরে বিধান ভবনের অন্দরে আলোচনা এখনও জারি রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত