নজরবন্দি ব্যুরোঃ প্রায় ১৯ বছর পর শ্রাবন মাসে দেখা গেল বিশেষ যোগ। এই বছর শ্রাবন মাস প্রায় দুই মাস মিলিয়ে পড়েছে। অথাৎ এই মাসে ৩০ দিনের বদলে ৫৯ দিন ধরে পালন করা হবে। ফলে শিবভক্তদের জন্য সুখবর তারা এতদিন ধরে শিবপুজো করার সময় পাবেন। তবে শিবপুজো করতে হবে বিশেষভাবে। কি কি উপায় পুজো করলে মিলবে উপকার। সন্তুষ্ট হবেন শিব। জেনে নেওয়া জাক।
আরও পড়ুনঃ সকলেই আমায় নগ্ন করে ছেড়েছে, এখন আর কীসের কীসের লজ্জা? অবেগপ্রবন করণ জোহর


কি কি জিনিস মজুত রাখবেন?
আপনারা যারা শ্রাবণ মাসে শিব পুজোর জন্য উপবাস করেন তাদের হাতের কাছে কয়েকটি জিনিস অতিঅবশ্যই মজুত রাখতে হবে। যেমন-ফুল, পঞ্চ ফল, পাঁচ রকমের বাদাম, রত্নপাথর, সোনা, রৌপ্য, দক্ষিণা, পুজোর পাত্র, দই, খাঁটি দেশি ঘি, মধু, গঙ্গাজল, পবিত্র জল, পঞ্চ রস, সুগন্ধি, পাঁচ রকমের মিষ্টি, ধুতুরা, ভাং, আমের মঞ্জরী, ধুতুরা বা আকন্দ ফুল, গরুর কাঁচা দুধ, কর্পূর, ধূপ, প্রদীপ, তুলো, মলয়গিরি, চন্দন।

সোমবার ছাড়া কোন দিন পুজোর জন্য উপযুক্ত?
৩১ অগাস্ট পর্যন্ত চলবে এই শ্রাবন মাস। তবে অনেকেই শিব সেবা করার জন্য সোমবার গুলিকেই বেঁচে নেয়। কিন্তু সোমবার নয় বিশেষ কয়েকটি দিনে পুজো করলে মিলবে শিবের আশীর্বাদ। জেনে নিন সেই বিশেষ দিনগুলি কবে পড়েছে।



১৪ অগস্ট-শিবরাত্রি
২৩ অগস্ট-নাগ পঞ্চমী
২৮ অগস্ট-সোম প্রদোষ ব্রত
৩১ অগস্ট-শ্রাবণ পূর্ণিমা উত্সব

কি কি খাবার এই মাসে খাবেন না?
প্রাচীন যুগে অনেকে বিশ্বাস করতেন যে শ্রাবন মাসে শাক খেতে নেই। কারন শিব প্রকৃতিকে ভালবাসে তাই শাক তুলে খেতে তিনি রুষ্ট হয়ে পারেন। এমনটাই মনে করেন একাংশ। এছাড়া শ্রাবন মাসে দুধ খাওয়া থেকেও বিরত থাকবেন।
কিসে তুষ্ট হবেন মহাদেব! জানুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য

শ্রাবন মাসে কোন কোন কাজ করা থেকে বিরত থাকবেন?
এই মাসে শরীরে তেল মালিশ করবেন না। চুল কাটবেন না। দুপুরে ঘুমাবেন না। রাগারাগি করবেন না। অযথা ঝামেলা এড়িয়ে চলবেন। পুজোর দিন চুলে তেল দেবেন না। মাছ মাংস এড়িয়ে চলতে পারবেন যত তত আপনার জন্য ভাল।







