সুশান্ত কাণ্ডে সৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডা ৯ সেপ্টেম্বর পর্যন্ত NCB র হেফাজতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আদালত নির্দেশ দিল স্যামুয়েল মিরান্ডা ও রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী কে ৯ সেপ্টেম্বর পর্যন্ত NCB হেফাজতে রাখার। এর আগে থেকেই কি আজ ও জায়েদকে ৯ ওই সেপ্টেম্বর পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। শুক্রবার narcotic control bureau (নারকটিক কন্ট্রোল ব্যুরো) গ্রেফতার করে মাদক চক্র জড়িত থাকার অভিযোগে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী কে। সাথে গ্রেফতার করা হয় সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা কে ও। তাদের আদালতে পেশ করা হয় শনিবার।

আরও পড়ুনঃ আইপিএলেও ধারাভাষ্য দেওয়া হবে না সঞ্জয় মঞ্জরেকারের।

শুক্রবার দিনভর জেরা করেছে এনসিবি সৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডাকে। অবশেষে জেরার মুখে পড়ে সত্যিই স্বীকার করলেন সুশান্তের মৃত্যু মামলার অন্যতম অভিযুক্তরা। জানা গিয়েছে, NCB এর জেরার মুখে ভেঙে পড়েন রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী।অবশেষে স্বীকার করে নিলেন ,দিদি রিয়া চক্রবর্তী দেশে আনা হতো ড্রাগ। জেরার মুখে পড়ে সৌভিক আরো জানান, একাধিক ট্রাক ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রয়েছে রিয়ার। রিয়ার নির্দেশেই আনা হতো সুশান্তের বাড়িতে মাদকদ্রব্য। স্যামুয়েল মিরান্ডা, সুশান্তের প্রাক্তন হাউস ম্যানেজার এর মাধ্যমেই কেনা হতো ড্রাগ ,এও জানিয়েছে সৌভিক।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় তদন্ত করছে CBI এর পাশাপাশি ইডি এনসিবি ও। NCB অপরদিকে রিয়া ও সৌভিক চক্রবর্তীর বাড়িতে চালাচ্ছে রেড। এই তল্লাশি চলছে কেপি মালহোত্রা র নেতৃত্বে।সুশান্তের মামলায় মাদক যুক্ত হওয়ার পর থেকে তদন্ত যোগ দিয়েছেন NCB। NCB মামলা ও করেছে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে।

রিয়ার ভাই সৌভিকের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে জানা যায়, তার একাধিক মাদক ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রয়েছে। আর সেই সূত্রের মাধ্যমেই ইতিমধ্যেই NCB গ্রেফতার করেছে বসিত, ভিলাত্রা, ফৈয়াজ ও কাইজানি নামে ৪ মাদক ব্যবসায়ীকে।চারজনেই সৌভিক এর সাথে তাদের যোগাযোগের কথা স্বীকার করেছেন জেরায়। মাদক ব্যবসায়ী ফারুক বাটটার চলছে খোঁজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর