আইপিএলেও ধারাভাষ্য দেওয়া হবে না সঞ্জয় মঞ্জরেকারের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

যীশু রায়ঃ ভারতীয় বোর্ডের ধারাভাষ্য প্যানেলের এক সময়ের অতি পরিচিত মুখ সঞ্জয় মঞ্জরেকার  এর প্যানেলে ফেরার ইচ্ছে আবার মুখ থুবরে পড়লো. আবারও তাকে প্রত্যাখ্যান করলো বোর্ড ।নিয়মিত ধারাভাষ্য দেওয়া সঞ্জয় এর উপর এখনও বোর্ড তীব্র অসন্তুষ্ট ।

আরও পড়ুনঃ নিরাপদ ও কার্যকর রাশিয়ার ভ্যাকসিন। বিশ্বকে সুখবর দিল দ্য ল্যান্সেট। #BigBreaking

এর কারণ তার বার বার খেলোয়াড়দের অপমান করা. ঘটনার সূত্রপাত গত মার্চ এ যখন সঞ্জয় ভারতীয় দলের নিয়মিত সদস্য রবীন্দ্র জাদেজা কে  ভাঙা ভাঙা ও ছোটোখাটো খেলোয়াড় বলে অপমান করেন। যার পর প্রতিবাদের ঝড় ওঠে।তীব্র প্রতিবাদ জানান তার সতীর্থ হর্ষ ভোগলে।

তীব্র ক্ষুব্ধ ভারতীয় বোর্ড দক্ষিণ আফ্রিকা সফরে ধারাভাষ্য প্যানেল থেকে তার নাম বাদ দেয়। তারপর থেকে বাদের খাতায় চলে গেছে সঞ্জয় এর  নাম। এই আইপিএল কে ফেরার মঞ্চ তৈরি করার জন্য আবার আবেদন করে সঞ্জয়.সূত্রের খবর কথা বলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এর সঙ্গেও। কিন্তু তাতেও গলেনি বরফ ।

ক্ষুব্ধ বোর্ড বিতর্ক জিইয়ে রেখে সঞ্জয়কে বাদ দিয়ে 7 সদস্য এর ধারাভাষ্যকার প্যানেল ঘোষণা করলো। কিছুতেই তাকে পুনরায় বহাল করতে চায় না বোর্ড। এর থেকে স্পষ্ট বোর্ড এখনও ক্ষুব্ধ. এর পর সঞ্জয় এর কামব্যাক এর আশা আরো ক্ষীণ হয়ে গেলো তা বলাইবাহুল্য ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন