‘তোমার জন্যই ফুটবল দেখতাম’, মারাদোনার মৃত্যুতে শোকস্তদ্ধ সৌরভ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘তোমার জন্যই ফুটবল দেখতাম’, ৬০ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘ফুটবলের রাজপুত্র’ দিয়েগো আর্মান্দো মারাদোনা। আর্জেন্টিনা থেকে উঠে এসে নিজের বাঁ–পায়ের জাদুতে মুগ্ধ করেছিলেন গোটা ফুটবলবিশ্বকে। কখনও একসঙ্গে ৬–৭ জনকে কাটিয়ে গোল করে যেমন শিরোনামে উঠে এসেছেন, তো কখনও আবার জড়িয়েছেন একাধিক বিতর্ক।

আরও পড়ুনঃ শোকাহত বিশ্ব, রাজপুত্রের মৃত্যুতে শোক প্রকাশ মেসি থেকে রোনাল্ডোর।

২৫ নভেম্বর, বুধবার শেষ হল সেই বর্ণময় অধ্যায়। আর তাঁর মৃত্যুতেই শোকপ্রকাশ করলেন বিশ্বের তাবড় ক্রিড়াবিদরা। ‘হ্যান্ড অফ গড’ থেকে শুরু করে‌ একার কাঁধে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো। কখনও আবার বিতর্কে জড়িয়ে পড়া। মারাদোনা ছিলেন এরকমই।

তবে আর্জেন্টিনার খেলোয়ার হলেও‌ তাঁর ভক্ত রয়েছে গোটা বিশ্বে। আর তাই বুধবার তাঁর মৃত্যুর খবর আসতেই ভেঙ্গে পড়েন ভক্তরা। একের পর এক টুইট সোশ্যাল মিডিয়া ভরে যায়। ফুটবলের নেইমার থেকে শুরু করে ক্রিকেটের শচীন তেণ্ডুকর, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিশ্বজুড়ে শোকপ্রকাশ করেন ভক্তরা। প্রিয় বন্ধুকে হারালাম।

শোকস্তদ্ধ বিসিসিআই কর্তা সৌরভ টুইটে মারাদোনা প্রসঙ্গে লেখেন, ‘আমার নায়ক আর নেই। মাই ম্যাড জিনিয়াস রেস্ট ইন পিস। আমি ফুটবল দেখতাম শুধু তোমার জন্যই’। মারাদোনার সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন তিনি। আর্জেন্টিনীয় মহানায়ক সম্পর্কে এক বার তিনি বলেছিলেন, “এক সাংবাদিক মারাদোনার সাক্ষাৎকার নিচ্ছিলেন। দিয়েগো তাঁর সব প্রশ্নেরই উত্তর দিচ্ছিলেন।

কিন্তু একবারের জন্যও প্রশ্নকর্তার মুখের দিকে তাকাননি ফুটবলের রাজপুত্র। পুরো সাক্ষাৎকার দিয়েছিলেন পায়ে বল নাচাতে নাচাতে।” অন্যদিকে সচিন তাঁর টুইটে লেখেন,” ফুটবল এবং ক্রিড়াজগত এক বিখ্যাত খেলোয়ারকে হারাল। রেস্ট ইন পিস মারাদোনা। তোমাকে মিস করব”। ছেলেবেলার নায়কের আকস্মিক মৃত্যুর খবরে শোকাহত ক্রিকেটার সুরেশ রায়নাও। তিনি টুইট করেছেন, ‘খুব বড় ক্ষতি হয়ে গেল। আমাদের ছোটবেলার নায়ক চলে গেলেন।

‘তোমার জন্যই ফুটবল দেখতাম’, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তুমি আমাদের হৃদয়ে এবং স্মৃতিতে থেকে যাবে’।আমি ফুটবল দেখতাম শুধু তোমার জন্যই’ শোকবার্তায় বলেন ফুটবল সম্রাট পেলে। কলকাতার সঙ্গে মারাদোনা সম্পর্ক অনেক গভীর। ১২ বছর আগেই কলকাতার মাটিতে পা পড়েছিল ফুটবলের রাজপুত্রের। ২০০৮ সালে মোহনবাগান ক্লাবেও ঘুরে গিয়েছিলেন মারাদোনা। এরপর ২০১৭ সালে ফের একবার কলকাতায় এসেছিলেন। এই শহরে তাঁর ভক্তের সংখ্যাও কম নয়। প্রিয় ফুটবলারের মৃত্যুতে হঠাৎ করেই শোকের ছায়া গোটা শহর জুড়ে।টুইটে মারাদোনা শেষ শ্রদ্ধা জানাল এটিকে মোহনবাগানও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত