সুজাতার সঙ্গে বিবাহবিচ্ছেদ, আদালতে মামলা দায়ের করলেন সৌমিত্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্ত্রী সুজাতার সঙ্গে বিবাহবিচ্ছেদ এবার পাকাপাকিভাবে চান বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান। সোমবার বাঁকুড়া জেলা আদালতে মামলা দায়ের করেন তিনি। তিনি জানিয়েছেন, গত দুই বছর ধরে আমাদের সম্পর্কের টানাপোড়েন চলছিল। গত জানুয়ারি এবং মার্চ মাসে আইনি নোটিশ পাঠানোর পর সোমবার মামলা দায়ের করলেন তিনি। 

আরও পড়ুনঃ সিসিটিভির মাধ্যমে শুভেন্দুর ওপর নজরদারী! রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

সৌমিত্র খাঁ জানিয়েছেন, রাজনীতির জন্যই রাজনীতিক সৌমিত্র খাঁ তৈরি হয়েছে। রাজনীতিই জীবন। বেশী কিছু বলব না। যদিও এবিষয়ে সুজাতা মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও উত্তর মেলেনি। 

২০১৯ এর নির্বাচনের সময় স্বামীকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। তাই স্বামী সৌমিত্রের হয়ে প্রচারে নেমেছিলেন সুজাতা। রাজ্য রাজনীতিতে সুজাতাকে নিয়ে ব্যাপক আলচনা শুরু হয়েছিল তখন থেকেই। বলা হয়েছিল সৌমিত্র খাঁয়ের জয়ের পিছনে সুজাতার বিরাট ভূমিকা রয়েছে। কিন্তু গত বছরেই শিবির বদল করেন সুজাতা। কুণাল ঘোষ এবং সৌগত রায়ের উপস্থিতিতে তুলে নেন তৃণমূলের পতাকা।

সুজাতার সঙ্গে বিবাহবিচ্ছেদ, আদালতে গেলেন সৌমিত্র 

সুজাতার সঙ্গে বিবাহবিচ্ছেদ, আদালতে গেলেন সৌমিত্র 
সুজাতার সঙ্গে বিবাহবিচ্ছেদ, আদালতে গেলেন সৌমিত্র

ঘটনার মোড় বদলাতে শুরু করে সেদিন থেকেই। সাংবাদিক বৈঠকে বারবার আবেগপ্রবন হয়ে পড়েন তিনি। অশ্রু সজল নয়নে সৌমিত্র ঘোষণা করেন তিনি স্ত্রী সুজাতার সঙ্গে আর সম্পর্ক রাখতে চাইছেন না। বলেছিলেন, “তুমি খুব ভুল করলে, পদবীতে খাঁ লিখো না। শুধু মণ্ডল লেখো”। সোমবার সেই সম্পর্কের অবসান ঘটাতেই মামলা দায়ের করেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন