এ বছর সরস্বতী পুজোয় অঞ্জলির সেরা সময় কখন? তিথি মেনে জেনে নিন শুভক্ষণ

সরস্বতী পুজোয় অঞ্জলির সঠিক সময় জানলে মিলতে পারে বাড়তি শুভফল। পঞ্জিকা অনুযায়ী পঞ্চমী তিথির শুরু ও শেষ, ভোগ ও রীতি—জেনে নিন সব তথ্য এক নজরে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর মাত্র কয়েক ঘণ্টা—রাত পোহালেই বাগদেবীর আরাধনায় ভরে উঠবে বাংলা। হলুদ শাড়ি-পাঞ্জাবিতে সাজবে কিশোর-কিশোরী, খাতা-কলমে পড়বে ফুল। কিন্তু প্রশ্ন একটাই—এ বছর সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়ার সঠিক সময় কোনটা? পঞ্জিকা অনুযায়ী তিথি মেনে পুজো করলে ফল মেলে বেশি—তাই জেনে নেওয়াই জরুরি।

শাস্ত্র মতে, সরস্বতী পুজোর দিনে বিধি মেনে দেবীর আরাধনা করলে শিক্ষার্থী থেকে কর্মজীবী—সবারই জ্ঞান, মনোযোগ ও সৃজনশীলতায় উন্নতি ঘটে। বহু রীতি-রেওয়াজ রয়েছে, যা এই দিনে পালন করলে বুদ্ধিবৃত্তিক বিকাশের শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস।

Shamim Ahamed Ads

পঞ্চমী তিথি কবে শুরু ও শেষ?
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, এ বছর পঞ্চমী তিথি পড়ছে ২২ জানুয়ারি, বৃহস্পতিবার—বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৮ মাঘ। তিথি শুরু হচ্ছে রাত ২টো ৩০ মিনিট থেকে।
অন্যদিকে গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, পঞ্চমী তিথি শুরু ২২ জানুয়ারি, বৃহস্পতিবার রাত ১টা ৩৭ মিনিট ৪০ সেকেন্ডে এবং শেষ হচ্ছে ২৩ জানুয়ারি, শুক্রবার রাত ১২টা ২৭ মিনিট ২৮ সেকেন্ডে (বাংলা ৯ মাঘ)। এই সময়সীমার মধ্যেই আচার অনুযায়ী পুজো ও অঞ্জলি দেওয়া বিশেষ শুভ।

পুজোর জন্য কী কী সামগ্রী প্রয়োজন?
সরস্বতী পুজোয় সাধারণত লাগে—আমের মুকুল, দোয়াত ও খাগের কলম, পলাশ ফুল, বই ও বাদ্যযন্ত্র, গাঁদা ফুল ও মালা। শিক্ষার প্রতীক হিসেবে খাতা-কলম ও বই বিশেষ গুরুত্ব পায়।

কী ভোগ দিলে দেবী প্রসন্ন হন?
বসন্ত পঞ্চমীতে মিষ্টি ভোগ অতি শুভ। বিশেষ করে মিষ্টি বোঁদেরাজভোগ নিবেদন করা হলে দেবী প্রসন্ন হন বলে মনে করা হয়।

এই দিনের মাহাত্ম্য কী?
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই দিনে দেবী সরস্বতীর পুজো করলে জ্ঞান, স্মৃতিশক্তি ও শৈল্পিক দক্ষতা বৃদ্ধি পায়। ছাত্রছাত্রীদের পাশাপাশি কর্মজীবীদের কাছেও দিনটি সমান তাৎপর্যপূর্ণ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত