বাসন্তী পুজো ২০২৬: কবে শুরু চৈত্র নবরাত্রি? ষষ্ঠী থেকে দশমী—সম্পূর্ণ তিথি ও শুভ সময় এক নজরে

২০২৬ সালের বাসন্তী পুজো ও চৈত্র নবরাত্রির সম্পূর্ণ তিথি ও শুভ সময় প্রকাশ। ১৯ মার্চ শুরু নবরাত্রি, ২৪ মার্চ মহাষষ্ঠী থেকে শুরু দেবীর আরাধনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শারদীয়ার বহু আগে থেকেই বাঙালির ঘরে ঘরে দুর্গার আরাধনার ঐতিহ্য বহন করে আসছে বাসন্তী পুজো। বসন্তকালে অনুষ্ঠিত এই পূজাই ছিল প্রাচীন বাংলার আদি দুর্গাপুজো, যা আজও চৈত্র নবরাত্রির সঙ্গে গভীরভাবে যুক্ত। প্রতি বছর মতো ২০২৬ সালেও ভক্তদের মধ্যে শুরু হয়েছে বাসন্তী পুজোর প্রস্তুতি। কখন শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি, কোন দিনে ষষ্ঠী, অষ্টমী বা বিসর্জন—সব গুরুত্বপূর্ণ তিথি ও সময় জেনে নিন বিস্তারিত।

চৈত্র নবরাত্রি ২০২৬ কবে থেকে শুরু?

চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকেই শুরু হয় চৈত্র নবরাত্রি।
২০২৬ সালে চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে ১৯ মার্চ সকাল ৬টা ৫২ মিনিটে
শুক্ল প্রতিপদ তিথি থাকবে ২০ মার্চ ভোর ৪টা ৫১ মিনিট পর্যন্ত। তাই ১৯ মার্চই নবরাত্রির প্রথম দিন হিসেবে গণ্য হবে।

নবরাত্রি চলবে: ১৯ মার্চ – ২৭ মার্চ ২০২৬
ঘট স্থাপনের শুভ সময়: ১৯ মার্চ সকাল ৬:৫২ মিনিট থেকে সকাল ৭:৪৩ মিনিট পর্যন্ত।

বাসন্তী পুজো কবে থেকে শুরু?

চৈত্র নবরাত্রির শেষ চার দিন জুড়েই পালিত হয় বাসন্তী দুর্গাপুজো।

🔸 মহাষষ্ঠী — ২৪ মার্চ (মঙ্গলবার)

এই দিন দেবীর বোধন ও আমন্ত্রণ।
ষষ্ঠী তিথি শুরু: ২৩ মার্চ রাত ৯:৩৭ মিনিট
শেষ: ২৪ মার্চ সন্ধ্যা ৭:১৩ মিনিট

🔸 মহাসপ্তমী — ২৫ মার্চ (বুধবার)

নবপত্রিকা স্নান ও সপ্তমীর পুজো।
সপ্তমী তিথি শেষ: বিকেল ৪:৪৯ মিনিট

🔸 মহাষ্টমী — ২৬ মার্চ (বৃহস্পতিবার)

পুজোর অন্যতম প্রধান দিন। পালিত হবে সন্ধিপুজো।
সন্ধিপুজোর মাহেন্দ্রক্ষণ: দুপুর ২:০৬ মিনিট – ২:৫৪ মিনিট

🔸 মহানবমী — ২৭ মার্চ (শুক্রবার)

নবমী তিথি শেষ: দুপুর ১২:২১ মিনিট

🔸 বিজয়া দশমী — ২৮ মার্চ (শনিবার)

এই দিন দেবীর বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হবে বাসন্তী পুজো।

বাসন্তী পুজোর ঐতিহাসিক গুরুত্ব

শরৎকালের অকাল বোধনের আগে বসন্তেই দুর্গাপুজো হত বলে বিশ্বাস করা হয়। পরবর্তীতে শারদীয়া দুর্গাপুজো জনপ্রিয় হলেও বাসন্তী পুজো এখনও বাংলার বহু অঞ্চলে ঐতিহ্য ধরে রেখেছে। দেবী শক্তির আরাধনা, বসন্তের নবজাগরণ এবং ধর্মীয় আচার—সব মিলিয়ে এই পুজোর আলাদা মাহাত্ম্য রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত