নজরবন্দি ব্যুরোঃ সারদার আমনতকারীদের জন্য সুখবর। দীর্ঘদিন ধরে অন্ধকারে থাকার পর এবার আশার আলো দেখতে পারবেন সারদার আমানতকারীরা। চিট ফান্ড সংস্থায় টাকা রাখা আমানতকারীদে গচ্ছিত অর্থ ফেরানোর জন্য বড়সড় উদ্যোগ নিল কলকাতা হাই কোর্ট।
আরও পড়ুনঃ করোনার পর বাড়েনি কাজের সুযোগ, থমকে গিয়েছে বহু নিয়োগ, বাড়ছে বেকারত্ব
একাধিক মামলার প্রেক্ষিতে হওয়া শুনানি চলাকালীন সোমবার সেবি ও ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলোকে টাকা ফেরানোর নির্দেশ দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ। সেবি, সিবিআই, ইডি এবং রাজ্যের উদ্দেশ্যে আদালতের নির্দেশ, সারদার বিক্রি হওয়া সম্পত্তির অর্থ অবিলম্বে প্রাক্তন বিচারপতি এস. পি তালুকদারের নেতৃত্বাধীন এক সদস্য কমিটির কাছে জমা করতে হবে।

যে সম্পত্তিগুলো এখনও বিক্রি হয়নি, তাও অবিলম্বে তুলে দিতে হবে এক সদস্যের কমিটির হাতে। আমানত ফেরতের প্রকল্প অনুযায়ী এক সদস্যের কমিটি অমানতকারীদের টাকা ফেরাতে উদ্যোগ নেবে বলেও স্পষ্ট করে দিয়েছে নির্দেশ ডিভিশন বেঞ্চ। এছাড়াও সেবির (SEBI) হাতে থাকা তিনটি সম্পত্তি অবিলম্বে নিলাম করে সেখান থেকে উদ্ধার হওয়া টাকা ফের এই কমিটির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মূলত, সারদা মামলার আইনজীবী শুভাশিস চক্রবর্তীরা এদিন আবেদন জানান যে, সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা মামলায় তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যদিও, পরে সেই তদন্তে সামিল হয় সেবি ও ইডিও।

সারদার আমনতকারীদের জন্য বড় খবর, প্রাপ্য টাকা ফিরিয়ে দিতে একাধিক নির্দেশ হাইকোর্টের
এমতাবস্থায়, এর আগে রাজ্যের তদন্তের সময় বেশ কিছু সম্পত্তি উদ্ধার হয়েছিল। কিন্তু, আমানতকারীদের টাকা ফেরতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন আইনজীবীরা। এদিকে, সেই আবেদনের ভিত্তিতেই সোমবার এই বড় সিদ্ধান্ত নেয় হাইকোর্ট।



