Accident: ‘মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম’, মা উড়ালপুলে বড় দুর্ঘটনার কবলে সোহিনী-সপ্তর্ষি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনার কবলে সপ্তর্ষি মৌলিক ও সোহিনী সেনগুপ্ত। দুজনেই টলিউডের পরিচিত মুখ। বুধবার রাতের সেই ভয়াবহ অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা নিজেই। পোস্টে ট্যাগ করেছে কলকাতা পুলিশকে।

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘আবাস যোজনার দুর্নীতি প্রমাণ করতে পারলে…’, প্রকাশ্যে চ্যালেঞ্জ অভিষেকের

'মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম', দুর্ঘটনার কবলে তারকা দম্পতি
‘মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম’, দুর্ঘটনার কবলে তারকা দম্পতি

সোশ্যাল মিডিয়ায় সপ্তর্ষি লিখেছেন, গতকাল রাতে মা উড়ালপুলের উপর দিয়ে যাচ্ছিলেন সপ্তর্ষি ও সোহিনী। সেইসময় একটি গাড়ি তাদের ওভারটেক করার চেষ্টা করে। এর ফলে গাড়িতেও ধাক্কা লাগে। তারকা দম্পতির গাড়ি চালক ডান দিকে চেপে দেন। এই গোটা ঘটনায় বাইকেও ধাক্কা লাগতে পারত এমনকি দুজনে উড়ালপুল থেকে পড়ে যেতে পারতেন। অভিনেতা জানিয়েছেন, তাদের গাড়ি চালকের বুদ্ধির জেরেই প্রাণে বেঁচেছেন তাঁরা।

'মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম', দুর্ঘটনার কবলে তারকা দম্পতি
‘মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম’, দুর্ঘটনার কবলে তারকা দম্পতি

‘মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম’, দুর্ঘটনার কবলে তারকা দম্পতি

সপ্তর্ষি গাড়ির নম্বর প্লেটের ছবি তুলে নিজের প্রোফাইলে পোস্ট করেছেন অভিনেতা। কলকাতা পুলিশকে ট্যাগ করেছেন তিনি। দুর্ঘটনার কবলে পড়লেও দুজনেই সুস্থ রয়েছেন। কারও কোনও ক্ষতি হয়নি। তবে পথে-ঘাটে সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা।

'মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম', দুর্ঘটনার কবলে তারকা দম্পতি
‘মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম’, দুর্ঘটনার কবলে তারকা দম্পতি

সপ্তর্ষি এবং সোহিনী দুজনেই থিয়েটারে কাজ করছেন। পাশাপাশি, দুজনকেই একাধিক বাংলা ধারাবাহিকে দেখা যায়। সপ্তর্ষি মৌলিককে বর্তমানে দেখা যাচ্ছে স্টার জলসার ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত