Sanyukt Kisan Morcha: দেশজুড়ে রাজভবন অভিযানে সংযুক্ত কিষাণ মোর্চা, বকেয়া দাবি মেটাবে সরকার?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২১ সালের ১৯ নভেম্বর তিন কৃষি আইন প্রত্যাহার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সরকারের দেওয়া একাধিক প্রতিশ্রুতি এখনও অবধি পুরণ হয়নি। তাই একগুচ্ছ দাবিকে সামনে রেখে বিভিন্ন রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের জন্য রাজভবন কর্মসূচি রাখা হয়েছিল সংযুক্ত কিষাণ মোর্চার তরফে। সেই উপলক্ষে দেশের একাধিক জায়গায় কর্মসূচি পালন করা হচ্ছে দেশের একাধিক কৃষক সংগঠনের তরফে।

আরও পড়ুনঃ Mumbai Attack: ২৬/১১-র হামলার ১৪ বছর,পাকিস্তানকে তোপ প্রধানমন্ত্রীর

সংযুক্ত কিষাণ মোর্চার তরফে দাবি করা হচ্ছে, বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে। লাখিমপুর খেরিতে কৃষকদের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে। তাই সেই মন্ত্রীকে মন্ত্রীসভা থেকে দ্রুত বহিষ্কার করতে হবে। কৃষকদের দেনার বোঝা থেকে মুক্ত করতে ঋণ মুকুব প্রকল্প চালু করতে হবে। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি কৃষক এবং কৃষি মজুরদের জন্য ৫ হাজার টাকার পেনশন চালু করতে হবে।

দেশজুড়ে রাজভবন অভিযানে সংযুক্ত কিষাণ মোর্চা, একাধিক দাবি মেটানোর আবেদন 
দেশজুড়ে রাজভবন অভিযানে সংযুক্ত কিষাণ মোর্চা, একাধিক দাবি মেটানোর আবেদন

উল্লেখ্য, কেন্দ্র সরকারের তিন কৃষি আইনের বিরোধিতায় ২০২০ সালের ২৬ নভেম্বর বিরাট অভিযানের ডাক দিয়েছিল দেশের একাধিক কৃষক সংগঠনগুলি। দিল্লির উপকন্ঠে প্রায় এক বছর ধরে চলে এই আন্দোলন। আন্দোলনে শামিল হয়েছিলেন কয়েক কোটি কৃষকরা। পরে সেই আন্দোলন স্বাধীন ভারতের বৃহত্তম আন্দোলনে পরিণত হয়।

দেশজুড়ে রাজভবন অভিযানে সংযুক্ত কিষাণ মোর্চা, একাধিক দাবি মেটানোর আবেদন 

দেশজুড়ে রাজভবন অভিযানে সংযুক্ত কিষাণ মোর্চা, একাধিক দাবি মেটানোর আবেদন 
দেশজুড়ে রাজভবন অভিযানে সংযুক্ত কিষাণ মোর্চা, একাধিক দাবি মেটানোর আবেদন

শুধুমাত্র দিল্লির উপকন্ঠ নয়, দেশের একাধিক প্রান্তে ছড়িয়ে পড়ে আন্দোলন। একাধিক রাজ্যে সরকারের তিন কৃষি আইনের বিরুদ্ধে প্রচার শুরু করেন কৃষক সংগঠনের নেতারা। এক বছরের মাথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জরুরী বার্তায় কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু কৃষকদের একাধিক দাবি তখনও অবধি মেনে নেওয়া হয়নি। এখন সরকারের টনক নড়াতে ফের  দেশজুড়ে রাজভবন অভিযানে সংযুক্ত কিষাণ মোর্চা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত