ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে। সানিয়া বিয়ে করেছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক কে। কিন্তু কিছুদিন আগে শোয়েব মালিকের তৃতীয় বিয়ের খবর প্রকাশ পেতেই আলোড়ন উঠেছিল দেশজুড়ে। অবশেষে সানিয়া শোয়েব কে ডিভোর্স দিয়ে এক সন্তান নিয়ে এখন তিনি সিঙ্গেল মাদার।
আরও পড়ুনঃ শুরু হল অমরনাথ যাত্রা, নিরাপত্তায় কাজে লাগানো হচ্ছে আধুনিক প্রযুক্তিকে

কিন্তু এরপরেই সানিয়ার সাথে নাম জুড়ে যায় ভারতের তারকা ফার্স্ট বোলার মোহাম্মদ শামির। কারণ শামিও তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছিন্ন করেছেন। সোশ্যাল মিডিয়ায় রটে যায় ভারতীয় বোলারের সাথে বিয়ে করছেন সানিয়া মির্জা। এরপরেই সানিয়ার বাবা মুখ খুলেন সানিয়াকে নিয়ে। তিনি জানান মোহাম্মদ শামির সাথে কোনদিন দেখাই করেননি সানিয়া।

এই খবর সম্পূর্ণ ভ্রান্ত ও ভুয়ো। তবুও শামি এবং সানিয়াকে নিয়ে আলোচনা কোনভাবেই কমছে না সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে ভারতীয় পেশার অবশ্য কোন মন্তব্য এখনো পর্যন্ত করেননি। কিছুদিন আগেই পরিবারের সাথে হজ করতে গিয়েছিলেন সানিয়া। তারপরেই তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমি চাই আরো ভালো মানুষ হিসেবে নিজেকে মেলে ধরতে, আল্লাহর কাছে প্রার্থনা করি আমার ইমান যেন আরো মজবুত হয়ে ওঠে “।
মোহম্মদ শামির সাথে বিয়ে! এবার মুখ খুললেন সানিয়া, কী বললেন টেনিস সুন্দরী

সানিয়ার সাথেই আছে তার ছেলে। দুজনেই এখন একে অপরের পরিপূরক। দ্বিতীয় বিয়ে নিয়ে তাই সানিয়ার স্পষ্ট জবাব, এখনো দ্বিতীয় বিয়ের ব্যাপারে কোন ভাবনাই আমার মাথার মধ্যে নেই। আমি আমার ছেলেকে নিয়ে এবং পরিবারকে নিয়ে খুব সুখে রয়েছি ‘।



