নজরবন্দি ব্যুরোঃ অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গতকালই ক্রোয়েশিয়ার এইচএনকে সিবনিকে যোগদান করেন এটিকে মোহনবাগানের প্রাক্তন ডিফেন্দার সন্দেশ ঝিঙ্গান। গতবছর ই তাঁর সাথে মোহনবাগানের ৫ বছরের চুক্তি স্বাক্ষর হলে ও সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল যদি কোন বিদেশি ক্লাব তাকে দলে নিতে চায়, এবং সেক্ষেত্রে উভইপক্ষের ই কোন আপত্তি না থাকলে অনায়াসেই সেই বিদেশি ক্লাবে যোগ দিতে পারবেন সন্দেশ।
আরও পড়ুনঃরাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ হচ্ছেন না? কি সিদ্ধান্ত নিলেন তিনি


তবে দিন কয়েক আগে ও পরিস্থিতিটা ছিল একেবারে অন্য রকম, ভিসা ও নওসি সমস্যায় একেবারে জেরবার ছিল সন্দেশ।যারফলে অনেকেই ধরে নিয়ে ছিল এ বছর ও হয়ত এটিকের জার্সিতে দেখা যেতে চলেছে এই ভারতীয় রক্ষনভাগ তারকা কে। তবে সন্দেশ কে নিয়ে আগে থেকেই অসন্তুষ্ট ছিল বাগানের স্প্যানিশ বস। যারফলে দলে থাকলেও এফসি কাপে তাঁর সুযোগ না পাওয়ার কথা জানিয়েছিল লোপেজ হাবাস।

অবশেষে অবশেষে ক্রোয়েশিয়ার সিবেনিকে ভারতীয় তারকা
তবে গতকালই মাঠে বসে ক্রোটদের সেই ক্লাবের জার্সি গায়ে জয় দেখলেন এই ভারতীয় তারকা।বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিবেনিকে যোগ দিতে পেরে খুশি তিনি। সেইসঙ্গে এই দলে যোগ দিয়েই সন্দেশ জানান, “আমি নিজের কেরিয়ারে আমন এক পর্যায়ে রয়েছি যেখানে আমি নিজেকে সম্পূর্ণ ভাবে পরীক্ষা করতে চাই। তাছাড়া আমি সব সময়ই ইউরোপে খেলার স্বপ্ন দেখতাম, আজ তা সত্যি হয়েছে”।আইএসএলে কেরালা ও মোহনবাগানের পর এবারের ক্রোয়েশিয়ান লিগে সিবেনিকের জার্সিতে কতটা সফল হন এখন সেটাই দেখার।










