রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ হচ্ছেন না? কি সিদ্ধান্ত নিলেন তিনি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অল্পদিনের মধ্যেই ভারতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে মেয়াদ ফুরিয়ে যাচ্ছে রবি শাস্ত্রির। এই খবর প্রকাশ হতেই গুঞ্জন শুরু হয় এবার ভারতীয় সিনিয়র দলের কোচ হতে পারেন রাহুল দ্রাবিড়।

আরও পড়ুনঃ কত টাকায় নিলামে উঠল মেসির কান্না মোছা রুমাল ? জেনে নিন

এর এই জল্পনার প্রধান কারণ ছিল শ্রীলঙ্কা সফরে ভারতের দ্বিতীয় দলের কোচ হয়ে শিখার ধাওয়ান এর নেতৃত্বে শ্রীলঙ্কায় গিয়েছিলেন রাহুল দ্রাবিড়। তাই বোর্ড কর্তাদের অনেকেই এমনকি আপামর জনসাধারণ ভেবেছিলেন পরবর্তী ভারতীয় দলের কোচ রাহুল

রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ হচ্ছেন না?
রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ হচ্ছেন না?

কিন্তু এবার সেই জল্পনায় ইতি টানলেন রাহুল নিজেই। কারণ জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল বিসিসিআই। কিন্তু সময় পেরিয়ে গেলেও রাহুল দ্রাবিড় ছাড়া আর কেউ আবেদন করেননি।

রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ হচ্ছেন না? কি সিদ্ধান্ত নিলেন তিনি

অবশ্য এই আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। সূত্রের খবর দ্রাবিড় যদি আবেদন করেন তবে জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হবেন তিনি। বিসিসিআই-এর এক সূত্রের দাবি, ”এনসিএ-এর ভোল পাল্টে দিয়েছেন দ্রাবিড়। সেই কারণে তিনিই যে ফের নির্বাচিত হতে চলেছেন”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন