নজরবন্দি ব্যুরোঃ সুশান্তের বন্ধু সন্দীপ সিং এবার ২০০ কোটি টাকার মানহানির মামলা করল রিপাবলিক TV-র বিরুদ্ধে। সুশান্ত সিং রাজপুত মৃত্যু বলিউড ইন্ডাস্ট্রিতে একেবারে নাড়িয়ে দিয়েছে। বলিউড ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর সামনে এসেছে। কিছুদিন আগে রিপাবলিক টিভির বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর অভিযোগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন গোটা বলিউড।
আরও পড়ুনঃ মুক্তি পাচ্ছেন বলবিন্দর সিং। মুখ্যমন্ত্রী-র ভালবাসায় আপ্লুত করমজিৎ!
এবার আবারও সংবাদমাধ্যম রিপাবলিক টিভি সংবাদ শিরোনামে। রিপাবলিক টিভি-কে মানহানির নোটিস পাঠালেন সুশান্ত সিং রাজপুতের বন্ধু তথা বলিউড প্রযোজক সন্দীপ সিং। রিপাবলিক টিভি তাঁর সম্পর্কে ভুয়ো খবর দেখানো, সুশান্ত মামলা প্রসঙ্গে তাঁর নাম জড়িয়ে মানহানিকর মন্তব্য-সহ একাধিক অভিযোগে ২০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে নোটিসে।
সন্দীপ সিং‘আলিগড়’, ‘সরবজিৎ’, ‘পিএম নরেন্দ্র মোদি’র মতো সিনেমা প্রযোজনা করেছেন। নিজের আইনজীবীর মাধ্যমে রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর নাম উল্লেখ করে এই নোটিস পাঠিয়েছেন তিনি। নোটিসে শোয়ের অতিথি হিসেবে উপস্থিত থাকা স্মিতা পারিখ এবং সুরজিৎ সিং রাঠোরের নামও উল্লেখ রয়েছে। অবিলম্বে সমস্ত ভুয়ো এবং মানহানিকর খবর, ভিডিও সরিয়ে ফেলার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, এমন খবরে শো বিজনেসে সন্দীপের যে ইমেজ খারাপ হয়েছে, তার জন্য ২০০ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে চাওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে নোটিসের জবাব চাওয়া হয়েছে।
সুশান্তের বন্ধু সন্দীপ সিং এবার ২০০ কোটি টাকার মানহানির মামলা করল রিপাবলিক TV-র বিরুদ্ধে। উল্লেখ্য, সম্প্রতি মাদক মামলায় বিবেক ওবেরয়ের পাশাপাশি তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা আলভার নামও জড়িয়েছে। পাশপাশি সন্দীপের বিরুদ্ধেও তদন্ত করছে বেঙ্গালুরু পুলিশ। শুক্রবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন। তা না হলে মুম্বই পুলিশ তদন্তভার নেবে বলেও জানান।



