নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শেষ রক্ষা হল না বোধহয়, কলকাতার দুজনের শরীরে মিলল ব্রিটেনের ভাইরাস! নমুনা যাচ্ছে পুনেতে

 নজরবন্দি ব্যুরো: শেষ রক্ষা হল না বোধহয়, কলকাতার দুজনের শরীরে মিলল ব্রিটেনের ভাইরাস, ব্রিটেনে এক অজানা ভাইরাসের দাপট শুরু হয়েছে। যা কিনা করোনার থেকেও আরও শক্তিশালী বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। যাতে সেদেশ থেকে ভারতে করোনার সংক্রমণ না ছড়ায় সেজন্য আগামী ৩১ ডিসেম্বর অবধি ভারত-ব্রিটেন বিমান বাতিল করা হয়েছে। যদিও শেষমুহূর্তে ব্রিটেন থেকে ভারতে পা রাখা যাত্রীদের কয়েক জন-কে নিয়ে চিন্তা বেড়েছে।

আরও পড়ুন: বুধবার থেকেই গড়াবে, দক্ষিণেশ্বর-নোয়াপাড়ার মেট্রোর চাকা।

কলকাতার ক্ষেত্রেও এই চিন্তা-টা বৃদ্ধি পেয়েছে। কারণ, ব্রিটেন থেকে গত সপ্তাহে কলকাতায় পা রাখা দুই যাত্রীর শরীরে করোনা সংক্রমণের এমন ভাইরাস পাওয়া গিয়েছে যার চরিত্র নিয়ে ধন্ধ তৈরি হয়েছে। এমনকি এই ধরনের চরিত্রের ভাইরাসের নমুনা নাকি কলকাতার কোনও পরীক্ষাগারে আসেনি। জেনেটিক্যালি এই ভাইরাসের চরিত্র একটু ভিন্ন ধরনের।

 বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে দুই যাত্রীর লালারসের নমুনা পুনের ভাইরোলজি সেন্টারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, শনিবার এই দুই যাত্রী ব্রিটেন থেকে কলকাতায় আসেন। এদের কারও কাছেই করোনা-র আরপিটিসিআর রিপোর্ট ছিল না। বিমানবন্দরে সকলেরই রুটিন টেস্ট হয়। দুই জন যাত্রীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মেলে। এদের মধ্যে একজন-কে রাজারহাটের সিএমসিআই-এর করোনা সেন্টারে ভর্তি করানো হয়।

আর অন্যজনকে ক্যালকাটা মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। এদের নমুনা ক্যালকাটা মেডিক্যাল কলেজের পরীক্ষাগারে আসতেই চাঞ্চল্য তৈরি হয়। কারণ, দুজনেরই নুমনাতে ভাইরাসের এমনকিছু চরিত্র পরিলক্ষণ করা যায় যার সঙ্গে এতদিনের ভাইরাসের চরিত্রের মিল পাওয়া যায়নি। এমনকী ব্রিটেন ফেরত দুই যাত্রীর শরীর এবং আচরণ এমনকিছু জিনিসে লক্ষণ সামনে এসেছে যার সঙ্গে এতদিনকার করোনাভাইরাসের আক্রান্তদের সঙ্গে অনেকটাই অমিল রয়েছে।

আর যার কারণে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পুনের ভাইরোলজি সেন্টারে নুমনা পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই মোতাবেক ব্রিটেন ফেরত দুই যাত্রীর নুমনাই পুনে-তে যাচ্ছে।আপাতত ব্রিটেন ফেরত কলকাতার দুই যাত্রীর সহযাত্রীদের উপর নজর রাখা হয়েছে। এদের সম্পর্কেও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে স্বাস্থ্য দফতরের মনিটরিং সেল।

শেষ রক্ষা হল না বোধহয়, কলকাতার দুজনের শরীরে মিলল ব্রিটেনের ভাইরাস, কলকাতা ফেরত দুই যাত্রী ছাড়াও ইতিমধ্যে দেশজুড়ে এমন ৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে যারা ব্রিটেন থেকে ফিরেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর