অবসাদে ভুগছেন হাজারো গ্রুপ-ডি চাকরিপ্রার্থী, মমতা কে ধিক্কার সমীর আইচের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবসাদে ভুগছেন হাজারো গ্রুপ-ডি চাকরিপ্রার্থী, মমতা কে ধিক্কার সমীর আইচের। ২০১৭ সালে পরীক্ষা হয়েছিল তারপর ওয়েটিং লিস্টে নাম! এখন ২০২০ মাঝে কেটে গেছে ৩টে বছর। বাড়ছে বয়েস, অন্ন সংস্থান বলতে দিন মুজুরের কাজ আর টিউশন পড়ানো! শিক্ষিত বেকারদের যা দূরবস্থা হয় আর কি! ২০১৭ সাল থেকে ২০২০ এই তিন বছর ধরে সহস্রাধিক যুবক যুবতী গ্রুপ ডি পদে কাজ পাওয়ার জন্যে যখন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে রয়েছেন তখন জানা যাচ্ছে শূন্যপদ থাকা সত্ত্বেও তাঁদের নিয়োগ করা হয়নি!

আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগে মমতাহীন রাজ্য সরকার! মানা হচ্ছেনা ছাত্র ও শিক্ষকের অনুপাত।

Shamim Ahamed Ads

এক চাকরি প্রার্থী জানালেন, “চাকরির জন্য শূন্য পদ থাকা সত্বেও তিন বছর ওয়েটিং থেকেও চাকরি টা হবে কিনা তার জন্য চাতকের দৃষ্টির মতো রাজ্য সরকারের দিকে তাকিয়ে থাকতে হয়। তারা কখন আমাদের দিকে দয়ার দৃষ্টি তে তাকাবে,আমাদের চাকরির পাকা খবরটা দেবে।

তাঁদের বক্তব্য, আমরা এমন কি অন্যায় করেছি, যে এত বড়ো শাস্তি আমাদের কে দেওয়া হচ্ছে! আন্দোলন করতে গিয়ে পুলিশের চোখ রাঙ্গানি,লাঠি খাওয়া,হাজতবাস কোনটাই বাকি নেই। এমন কি group D অফিসে ডেপুটেশন জমা দিতে গেলে আমাদের কে দেখে তাদের হাসাহাসি আরো অবাক করেছে। তাহলে আমাদের শেষ পরিনতি কি?” অন্য এক চাকরিপ্রার্থী জানালেন মানষিক অবসাদে ভুগতে শুরু করেছি কমবেশি আমরা সকলেই। তাই একটা নতুন উদ্যোগ নিয়েছি যদি সরকারের দয়ার দৃষ্টি পড়ে আমাদের দিকে! কি সেই উদ্যোগ?

জানা গিয়েছে গ্রুপ ডি-র ওয়েটিং প্রার্থীরা গন ইমেল এবং ট্যুইট কর্মসূচী নিয়েছেন। রাজ্য সরকারের শিক্ষা দফতর, মুখ্যমন্ত্রী সবাই কেই অনুরোধ জানিয়ে ইমেল এবং ট্যুইট করছেন তারা। কিন্তু কি অনুরোধ করছেন তাঁরা? “সশ্রদ্ধ প্রণাম নেবেন। আমরা WBGDRB -2017 গ্রুপ-ডি ওয়েটিং প্রার্থী।WBGDRB-2017 গ্রুপ-ডি Wait Listed চাকরি প্রার্থীদের বেকারত্ব ও দারিদ্রতা নিয়ে সমাজের একাধিক ব্যক্তিত্বের কাছে তুলে ধরার চেষ্টা করছি।

অবসাদে ভুগছেন হাজারো গ্রুপ-ডি চাকরিপ্রার্থী। তাই চাকরিপ্রার্থীদের আবেদনে সাড়া দিয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী সমীর আইচ। এক ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রীতিমত সমালোচনা করেন তিনি। ঠিক কি বললেন তিনি? দেখুন ভিডিও তে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করুন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত