Mohammad Sami: করোনায় আক্রান্ত সামি, ৩ বছর পর টি২০ দলে এলেন উমেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ সময় পর টি-২০ ক্রিকেটে প্রত্যাবর্তনের জন্য মুখিয়ে ছিলেন অভিজ্ঞ পেসার মহম্মদ সামি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে তাঁর করোনা রিপোর্ট সব আশায় জল ঢেলে দিয়েছে। এদিকে বাংলার পেসার ছিটকে যাওয়ায় আখেরে লাভ হয়েছে জাতীয় দলের আরও এক পেসারের। সামির করোনার সুযোগে সাড়ে তিনবছর পর টি-২০তে মেন ইন ব্লু জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন উমেশ যাদব।

আরও পড়ুনঃ মদন ছাড়া কাউকে ক্রিড়ামন্ত্রী হিসাবে মানি না, প্রসুনের বক্তব্য ঘিরে রাজনৈতিক জল্পনা

তবে সামির করোনা নিয়ে চিকিৎসকরা জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। দ্রুত সুস্থ হবেন ভারতীয় পেসার। আশা করা যায়, দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁকে পাওয়া যাবে। অপর দিকে ৩৫ বছর বয়সি উমেশ শেষবার জাতীয় দলের হয়ে টি-২০ খেলেছিলেন ২০১৯ সালে। তারপর সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের ত্রিসীমানায় ছিলেন না উমেশ

কিন্তু গত আইপিএলের প্রথম পর্বটি বেশ ভাল গিয়েছিল কেকেআর তারকার। তারপর সেখান থেকে তিনি চলে যান ইংলিশ কাউন্টিতে। সেখানেও নজরকাড়া পারফরম্যান্স দেখান। তার ফল স্বরূপ এই দলে সুযোগ। শামির এই ছিটকে যাওয়াটা তাঁর নিজের জন্যও বড় ধাক্কা। টি২অ বিশ্বকাপের দলে তাঁকে স্ট‌্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে।

করোনায় আক্রান্ত সামি, ৩ বছর পর টি২০ দলে এলেন উমেশ

যা নিয়ে প্রাক্তনরা রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন। তবে মহম্মদ শামিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে রাখা হয়েছিল। অনেকেই মনে করছিলেন বিশ্বকাপের আগে এই দুটো সিরিজ শামির কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে ভাল খেলতে পারলে বিশ্বকাপের দরজা তাঁর জন্য খুলে যেতেও পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত