নজরবন্দি ব্যুরোঃ সমলিঙ্গ বিবাহ নিয়ে কেস চলছে সুপ্রিম কোর্টে। এই ধরনের বিবাহের স্বীকৃতির জন্য লড়ে চলছে একাধিক মানুষ। কিন্তু বহু মানুষ এই বিবাহের বা এরূপ সম্পর্কের বিরোধিতায় রয়েছেন। এমনকি কেন্দ্র এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও এই সমলিঙ্গ বিবাহের চরম ভাবে বিরোধিতা করেছেন। এবার এই নিয়েই করা হল এক সমীক্ষা।
আরও পড়ুনঃ আমি খুব নিরুপায় হয়ে পড়েছিলাম! ক্যান্সার যন্ত্রণার অভিজ্ঞতা শেয়ার করলেন কার্তিক আরিয়ান


সমীক্ষাটি করা হয়েছে আর এস এস এর মহিলা সংগঠন রাষ্ট্র সেবিকা সমিতির অধীনস্ত বিভিন্ন চিকিৎসক এবং বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে। তবে এই সমীক্ষা থেকে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। যা কেউ কল্পনাও করতে পারে নি। সমীক্ষা থেকে উঠে এসেছে ‘সমকামিতা এক ধরনের ব্যাধি’।

শুধু তাই নয় উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। এই সমীক্ষায় শুধু বলা হয়নি ‘সমকামিতা এক ধরনের ব্যাধি’ এর পাশাপাশি বলা হয়েছে যে যদি সমলিঙ্গ বিবাহ স্বীকৃতি পায় এই সমাজে তাহলে এই ‘ব্যাধি’ আরও ছড়িয়ে পড়বে। এটি নাকি একটি মানসিক রোগ এমনটাই উঠে আসছে সমীক্ষা থেকে।


সমকামিতা এক ধরনের ব্যাধি! উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য

এমনকি এই সমস্ত চিকিৎসকরা এই রোগে আক্রান্ত মানসিক রুগীদের কাউন্সিলিং করানোর ও পরামর্শ দিয়েছেন। আরএসএস বলা হয়েছে এই রোগে কোন রোগী আক্রান্ত হলে তাঁদের যত দ্রুত সম্ভব চিকিৎসা করানো দরকার তা নাহলে পড়ে আরও বেশি বাড়াবাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি সুপ্রিমকোর্ট যাতে এই সমকামী বিবাহের পিটিশন খারিজ করেন তার চেষ্টাও চালাচ্ছেন।








