Samantha: অর্থকষ্টে ভুগছেন সামান্থা? চিকিৎসার জন্য ধার করতে হচ্ছে কোটি কোটি টাকা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই কথা সকলেরই জানা সামান্থা প্রভু। বহুদিন যাবত একটি বিরল রোগে ভুগছেন। যার জন্য প্রায় বেশ কিছু বছরের জন্য তিনি অভিনয় জগৎ থেকে দূরে থাকতে চান। অভিনেত্রী আগেই জানিয়েছিলেন তিনি এই বিরল রোগের চিকিৎসার জন্য মার্কিন মুলুকে যাচ্ছেন।

আরও পড়ুনঃ মিলেনিয়াম পার্কে জন্মদিন পালনের স্বপ্ন স্বপ্নই থেকে গেল সৌরনীলের, দুর্ঘটনায় ছাড়খাড় সরকার পরিবার

সেই রোগেরই চিকিৎসার জন্য চাই বহু টাকা। সেই পরিমানটা কয়েক কোটি। জানা যাচ্ছে সেই রোগের চিকিৎসার জন্যই নাকি তিনি প্রায় ২৫ কোটি টাকা ধার নিয়েছেন। তবে এটি কি আদৌ রটনা নাকি সত্য তা জানা সম্ভব হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম সুত্রে এমনটাই দাবী করা হচ্ছে।

অর্থকষ্টে ভুগছেন সামান্থা? কত টাকা ধার নিলেন? 
অর্থকষ্টে ভুগছেন সামান্থা? কত টাকা ধার নিলেন? 

যদিও নায়িকা এই ব্যাপারে কিছুই বলেননি এখনও অবধি। অভিনেত্রী জানান “অসুস্থতার সঙ্গে আমি এখনও লড়াই করছি। চিকিৎসরা আত্মবিশ্বাসী যে আমি খুব শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব। জীবনে ভাল এবং খারাপ দুটোই দেখলাম। শারীরিক এবং মানসিকভাবে অনেক বার বিধ্বস্ত হয়েছি। প্রত্যেক বার মনে হয়েছে, এই দিনটাই শেষ। পরের দিনটা আর হয়তো দেখতে পাব না। কিন্তু জিতে গিয়েছি। পরের দিন আবার নতুন ভাবে লড়াই শুরু করেছি। তাই জানি, এই খারাপ অবস্থাও কেটে যাবে।”

অর্থকষ্টে ভুগছেন সামান্থা? কত টাকা ধার নিলেন? 

অর্থকষ্টে ভুগছেন সামান্থা? কত টাকা ধার নিলেন? উল্লেখ্য সামান্থা প্রায় এক থেকে দুই বছরের জন্য কাজ থেকে বিরতি নিয়েছিলেন। এই এক বছরে তার কাছে প্রায় বহু ছবির কাজ ছিল। যা ইতিমধ্যেই তার হাতছাড়া হয়েছে। হিসেব বলছে তিনি প্রায় লোকসন করেছেন ১২ কোটিরও বেশী টাকা। তবে এই সব ব্যাপারে এখন মাথা ঘামাচ্ছেন না অভিনেত্রী। তার কাছে এখন শরীরটাই বেশী গুরুত্বপূর্ণ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন