অখিলেশের প্রচারে নতুন চমক, দেদার বিকোচ্ছে সুগন্ধি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাতে মাত্র তিন মাস। নভেম্বরের শুরু থেকেই উত্তরপ্রদেশে বাড়ছে নির্বাচনী উত্তাপ। এরই মধ্যে অখিলেশের প্রচারে নতুন চমক। সমাজবাদী পার্টির চিহ্নে দেদার বিকোচ্ছে সুগন্ধি। নির্বাচনের প্রাক্কালে আবার হেডলাইনে আজমগড়ের সাংসদ।

আগামী বছর রয়েছে দেশের চারটি রাজ্যের নির্বাচন। তবে আলোচনার নিউক্লিয়াসে রয়েছে উত্তরপ্রদেশ। কারণ, ২৪ এর নির্বাচনের আগে উত্তরপ্রদেশের নির্বাচন লিটমাস টেস্ট মনে করছে রাজনৈতিক মহল। তাই একের পর এক চমক নিয়ে নির্বাচনী প্রচারে নামছে কংগ্রেস, বিজেপি থেকে সমাজবাদী পার্টি। শুরুতেই “আ রাহা হুঁ” রণহুঙ্কার দিয়ে প্রচারে নেমেছিলেন মুলায়াম পুত্র। এবার অখিলেশের প্রচারে নতুন চমক। উত্তরপ্রদেশের বাজারে বিকোচ্ছে সমাজবাদী পার্টির সুগন্ধি। সঙ্গে রয়েছে অখিলেশের ছবি।

তবে পিছিয়ে নেই কংগ্রেস। এবারের নির্বাচনে কোমড় বেঁধে নেমেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। নির্বাচনে ৪০ শতাংশ মহিলা প্রার্থীর কথা ঘোষণা করে শিরোনামে এসেছে দেশের সবচেয়ে পুরাতন দল। সেইসঙ্গে নির্বাচনে জয়ের পর মহিলাদের নিয়ে একাধিক প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছেন কংগ্রেস মহাসচিব। তাই এবার প্রচারে চমক এনেছে সমাজবাদী পার্টি।

Am
অখিলেশের প্রচারে নতুন চমক, উত্তরপ্রদেশে সমাজবাদী সুগন্ধি

লাল-সবুজ বোতলে ২২ টি ধরনের সুগন্ধি মিলবে বাজারে। একদিকে রয়েছে সমজাবাদী পার্টির ছবি। অন্যদিকে রয়েছে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের ছবি। ২২ এর নির্বাচনে হিংসার বিরুদ্ধে সামাজিকতার গন্ধ ছড়াবে, এমনটাই দাবী করছেন সমাজবাদী পার্টির নেতারা।

রাজনৈতিক মহলের মতে, উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কড়া টক্কর দেবে এসপি। রাজ্যের আইনশৃঙ্খলাকে ইস্যুকে হাতিয়ার করে জোরদার প্রচার শুরু করেছেন অখিলেশ। শুরু হয়েছে “বিজয় রথ যাত্রা”। তবে নির্বাচনী ময়দানে কতটা এগোবে ‘সাইকেল’? সেটা সময় বলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর