ফের খুনের হুমকি দেওয়া হল সলমন কে, এবার দাবি ৫ কোটি

আর যদি তা না করেন, তা হলে পাঁচ কোটি টাকা দিতে হবে। দুটির কোনওটাই যদি না করেন, তা হলে তা হলে সলমনকে খুন করা হবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাবা সিদ্দিকিকে খুনের পর ত্রস্ত বলিউড। সলমন-শাহরুখ ঘনিষ্ঠ প্রাক্তন মন্ত্রীর হত্যার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। লরেন্স বিষ্ণোইদের মূল নিশানায় সলমন খান। বার বার ভাইজান কে খুনের হুমকি দেওয়া হয়েছে তাদের তরফে। সপ্তাহ দেড়েক আগে একবার খুনের হুমকি পেয়েছিলেন সলমন। সেই সমস্যা মিটতে না মিটতেই এবার ফের পেলেন খুনের হুমকি।

এই নিয়ে এক সপ্তাহে ২ বার হুমকি দেওয়া হল বলিউডের ভাইজানকে। পুলিশ সূত্রে খবর, ট্র্যাফিক কন্ট্রোল রুমে যে বার্তাটি পাঠানো হয়, সেখানে দাবি করা হয়েছে, লরেন্স বিশ্নোইয়ের ভাই বলছি। সলমন খান যদি বাঁচতে চান, তা হলে আমাদের মন্দিরে যাওয়া উচিত এবং সেখানে গিয়ে ক্ষমাপ্রার্থনা করা উচিত তাঁর।

আর যদি তা না করেন, তা হলে পাঁচ কোটি টাকা দিতে হবে। দুটির কোনওটাই যদি না করেন, তা হলে তা হলে সলমনকে খুন করা হবে। হুমকির বার্তা পাবার পরেই তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। ক থা থেকে এই বার্তা এলো কে পাঠাল এই বার্তা বিষ্ণোই গাং এর কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

গত ৩০ অক্টোবর ট্র্যাফিক পুলিশের কাছে সলমনকে খুন করার হুমকিবার্তা এসেছিল। সেই সময়ে ২ কোটি টাকা দাবি করা হয়েছিল। এবার তা বেড়ে হয়েছে ৫ কোটি। এখানেই পুলিশের সন্দেহ হচ্ছে যে কোন ভুয়ো মানুষ এই বার্তা পাঠাতে পারেন। তবে পুলিশ সতর্ক থাকছেন সবসময়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর