নজরবন্দি ব্যুরো: ভক্তদের জন্যে ভাইজানের দিওয়ালি উপহার ‘টাইগার থ্রি’। ১২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সলমন খান, ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি অভিনীত ‘টাইগার থ্রি’। মুক্তির ঠিক ৯ দিন আগে গতকাল শুক্রবার প্রকাশ্যে এসেছে ছবির নতুন প্রোমো।
আরও পড়ুন: শীঘ্রই ইতি পড়ছে মানিক আর কমলার মিষ্টি দাম্পত্যের গল্পে! কবে শেষ সম্প্রচার?


সলমন, ইমরানের দ্বৈরথ দেখতে ইতিমধ্যেই মুখিয়ে রয়েছেন দর্শকমহল। সঙ্গে অনবদ্য ক্যাটরিনাও। তবে টাইগার থ্রির উপরি পাওনা শাহরুখ খান এবং হৃত্বিক রোশন। পাঠান চরিত্রে কিং খান এবং ওয়ার ছবির কবীরের চরিত্রে হৃত্বিককে দেখা যাবে যশ রাজ প্রযোজিত এই ছবিতে।

ছবিতে খল চরিত্রে দেখা যাবে ইমরান হাসমিকে। অনেকদিন ধরেই হৃত্বিক রোশনকে এই ছবিতে দেখা যাবে, এই নিয়ে উঠেছিল জল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান হল। সূত্রের খবর অনুযায়ী, যশরাজ ফিল্মস সলমান, এসআরকে এবং কবীর ওরফে হৃতিক রোশনকে নিয়ে ‘ওয়ার ২’ বানানোর পরিকল্পনা করেছিল।


টাইগার থ্রি তে নয়া চমক, এক ফ্রেমে সলমন, শাহরুখ ও হৃত্বিক

তবে হঠাৎ তাদের প্ল্যানে এসেছে বদল। টাইগার ৩-তেই আদিত্য চোপড়া এই ট্রায়োকে প্রথমবার পর্দায় আনতে চলেছেন।








