Salman Khan-Malaika Arora: প্রাক্তন বউদিকে ক্রিসমাস স্পেশাল গিফট সলমনের, কতটা খুশি হলেন মালাইকা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সম্প্রতি সামনে এসেছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভাইজানের ভাই আরবাজ খান। এরই মাঝে প্রাক্তন বৌদিকে ক্রিসমাসের উপহার পাঠালেন সলমন খান (Salman Khan-Malaika Arora)। এই উপহার পেয়ে বেজায় খুশি মালাইকা। সেই আনন্দের কথা নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করলেন অভিনেত্রী।

Salman Khan-Malaika Arora: প্রাক্তন বউদিকে ক্রিসমাস স্পেশাল গিফট সলমনের, কতটা খুশি হলেন মালাইকা?

সামাজিক মাধ্যমে (Social Media) বেশ কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি যে উপহার পেয়ে কতটা খুশি সেই কথাও লেখেন। সলমন উপহার হিসেবে একটি বক্স দিয়েছিলেন। যার মধ্যে ছিল, সান্টা টুপি থেকে শুরু করে মোজা, স্কার্ফ, প্রচুর চকোলেট এবং স্ন্যাকস।

Salman Khan-Malaika Arora: প্রাক্তন বউদিকে ক্রিসমাস স্পেশাল গিফট সলমনের, কতটা খুশি হলেন মালাইকা?

তার পাশাপাশি অভিনেতা দিয়েছিলেন একটি কার্ড। সেই কার্ডে লেখা ছিল, “আপনাকে বড়দিন (Christmas) এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বন্ধুত্ব সবসময় এরকমই থাকবে। অনেক অনেক ভালবাসা। আমার পাশে থেকো। আপনার মুখে সর্বদা হাসি বজায় থাকুক। ভালবাসাসহ সলমন খান এবং বিয়িং হিউম্যান টিম”

প্রাক্তন বউদিকে ক্রিসমাস স্পেশাল গিফট সলমনের, কী বললেন মালাইকা? 

Salman Khan-Malaika Arora: প্রাক্তন বউদিকে ক্রিসমাস স্পেশাল গিফট সলমনের, কতটা খুশি হলেন মালাইকা?

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই সলমন খান (Salman Khan) জানিয়েছিলেন, তার নতুন ক্লোদিং ব্যান্ড থেকে মহিলাদের জন্য নতুন নতুন কালেকশন আসতে চলেছে। অভিনেতার ক্লোদিং ব্যান্ডের তরফ থেকেই মালাইকা আরোরার কাছে সেই গিফট পৌঁছল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর