অনুব্রতকে ঠেকাতে গেরুয়া ঝড়! আসছেন নাড্ডা, রাজনাথ, শাহ, স্মৃতি, যোগী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অনুব্রতকে ঠেকাতে গেরুয়া ঝড়! নবান্ন দখলের লড়াই যে শুধু রাজ্য নেতৃত্বের নয় বরং কেন্দ্রীয় বিজেপি-র নির্বাচন যত এগিয়ে আসছে তা যেন আরও বেশি বেশি করে সামনে আসছে। রবিবার রাজ্য সফরে এসে রাজনৈতিক সমাবেশ করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চেষ্টা করেছেন বাংলা বলে বাঙালীর মনে জায়গা করে নিতে। তার আগে গত শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত বিজেপি বঙ্গের জন্যে যে ‘ভিআইপি’ তালিকা তৈরি, আসছেন মোদী, সম্বিত, নড্ডা, রাজনাথ, শাহ, স্মৃতি, যোগী!

আরও পড়ুনঃ দিনে মমতার ঘরে, টিকিটের টোপ দিতেই রাতে বিজেপির অফিসে!

আর বিজেপি-র এই সর্বভারতীয় ঝড় আছড়ে পড়তে চলেছে অনুব্রত মণ্ডলের বীরভূমে। অনুব্রত আগেই ঘোষণা করেছেন এই ভোটে তার স্লোগান, ঠেঙিয়ে পগারপার। আর বীরভূমের ১৮টি আসনেই জয় নিশ্চিত তৃণমূলের। মার্জিন কত হবে সেটাই ভাবনার! এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় তারাপীঠে পদযাত্রা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

নাড্ডার পর আগামী ১০ ফেব্রুয়ারি ময়ুরেশ্বর বিধানসভা কেন্দ্রের মল্লারপুরে আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।  তারপর পরপর সভা করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মুকুল রায়, অর্জুন সিংরা!

অনুব্রতকে ঠেকাতে গেরুয়া ঝড়! কিন্তু বীরভূম কে টার্গেট কেন? বিজেপি সূত্রে খবর শুধু বীরভূম নয়। রাজ্যের প্রত্যেক জেলাতেই সারা ভারত থেকে বিজেপি নেতারা আসবেন পদযাত্রা সভা করতে। ২০২১ নির্বাচনে যেন তেন প্রকারেন নবান্ন দখল করাই লক্ষ্য। আসল উদ্দেশ্য বাংলার মানুষের সেবা করা!!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত