‘Sad to see the Media SILENT & BLIND’, মূল্যবৃদ্ধি ইস্যুতে আক্ষেপ মমতার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার সন্ধ্যায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নৈশভোজ সারলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে আর তারপরের দিন ঘুম ভাঙতেই শহরবাসী দেখল রান্নার গ্যাসের দাম বেড়ে গিয়েছে ৫০ টাকা। শনিবার শহর কলকাতায় ঘরোয়া রান্নার গ্যাসের প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ২৬ টাকা। তাতে হেঁশেলে পা রাখাই এখন কার্যত দায় হয়ে দাঁড়িয়েছে বাঙালি মধ্যবিত্তের।

আরও পড়ুনঃ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোট্ট আয়ুষ, সাহায্যের আবেদন অনির্বাণ মাইতির

ক্রমাগর মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে বাঙালির। এদিনও গ্যাসের দাম একলাফে ৫০ টাকা বৃদ্ধি পাওয়া নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘সারা দুনিয়ায় দাম বাড়ছে। পেট্রোলিয়াম যে কোনও পদার্থ, গ্যাস, তেল, যুদ্ধের প্রভাবে দাম বাড়ছে। অন্য দেশে অনেক বেশি দাম বেড়েছে। আমাদের সরকার তবু অনেকটা আটকে রেখেছে। তা-ও কিছু কিছু দাম বাড়ছে। গোটা বিশ্বের অর্থনীতিতে প্রভাব পড়ছে, যার আঁচ পড়ছে এখানেও। আমাদের কিছুটা সহ্য করতে হবে।’’

'Sad to see the Media SILENT & BLIND', মূল্যবৃদ্ধি ইস্যুতে আক্ষেপ মমতার।
‘Sad to see the Media SILENT & BLIND’, মূল্যবৃদ্ধি ইস্যুতে আক্ষেপ মমতার।

দিলীপের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সদ্য বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদার। তাঁর কথায়, ‘‘দিলীপবাবু কোথায়, কী বলেন, তার ঠিকানা রাখা মুশকিল। কিছু দিন আগে বলেলন, সরকার পেট্রোপন্যের দাম নিয়ন্ত্রণ করে না। আজ বলছেন, সরকার অনেকটা নিয়ন্ত্রণ করে রেখেছে। অন্য দেশে কী দাম, তার খবর রাখেন দিলীপবাবু! তাহলে অন্য দেশে দাম সর্বনিম্ন থাকার সময় ভারতে পেট্রোলের দাম লিটারে ১০০ টাকা ছাড়িয়েছিল কেন? এ সবের উত্তর নেই ওঁদের কাছে।’’

mamata 2 1

অন্যদিকে মূল্য বৃদ্ধি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একটি ট্যুইট বার্তায় তিনি লিখেছেন, কেন্দ্রীয় সরকারের উচিত এখনই মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রন করে জনগন কে স্বস্তি দেওয়া। মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার না হওার কারনে দেশের সংবাদমাধ্যমের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা।

‘Sad to see the Media SILENT & BLIND’, মূল্যবৃদ্ধি ইস্যুতে আক্ষেপ মমতার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর