নজরবন্দি ব্যুরোঃ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোট্ট আয়ুষ। স্পাইনাল মাস্কুলার অ্যাট্রপিতে আক্রান্ত ছোট্ট শিশুটি। এটি একটি জেনেটিক অর্ডার। অসুখের চিকিৎসায় দিতে হবে জোলেনস্মা নামক একটি ইঞ্জেকশন। যার বাজারমূল্য ১৬ কোটি টাকা। সাহায্যের জন্য আর্জি জানালেন টলিপাড়ার জনপ্রিয় মুখ অনির্বাণ মাইতি।
আরও পড়ুনঃ ফের বিয়ের পিঁড়িতে লিয়েন্ডার, এবার বউ অভিনেত্রী কিম শর্মা
নিজের ফেসবুকে পোস্ট করে অনির্বাণ মাইতি জানিয়েছেন, “ছোট্ট আয়ুষ দুরারোগ্য স্পাইনাল মাস্কুলার অ্যাট্রপিতে আক্রান্ত। এটি একটি জেনেটিক ডিজঅর্ডার। এই মুহূর্তে দেশের প্রতি দশহাজার শিশুর একজন এই রোগে আক্রান্ত হচ্ছে। এই অসুখ সম্পর্কে বলে আলোচনা দীর্ঘায়িত করবো না। এ বিষয়ে আপনারা গুগলে জেনে নিতে পারেন এবং এটাও জেনে নিতে পারেন বিশ্বের এই অসুখের চিকিৎসাই সব থেকে ব্যায়বহুল”।

কী স্পাইনাল মাসকুলার অ্যাট্রপি? এই জেনেটিক রোগে শিশুদের পেশি দুর্বল এবং শক্ত হয়ে গিয়ে সামান্য নড়াচড়াতেও অসুবিধা হয়। শরীরের মস্তিষ্ক, শিরা এবং মেরুদণ্ডের কোষ ক্ষয়ে যেতে থাকে। মস্তিষ্ক ধীরে ধীরে পেশিতে কাজের সঙ্কেত পাঠানো বন্ধ করে দেয়। যত দিন যায়, সমস্যা বাড়ে বই কমে না।
এর ফলে হাত পা নাড়া বন্ধ হয়ে যায়। পেশী সঞ্চালনে অসুবিধা দেখা দেয়। হাড়ে বিশেষ করে মেরুদণ্ডে ব্যাথা দেখা দেয়। খাবার গিলতে অসুবিধা হয়। এমনকি নিঃশ্বাস নিতেও অসুবিধা দেখা দেয়। বিশেষ কিছু ক্ষেত্রে শিশুদের মৃত্যুর আশঙ্কাও দেখা দেয়
তিনি আরও বলেন, “Zolgensma বলে একটি ইঞ্জেকশন যত দ্রুত সম্ভব শিশুটিকে দিতেই হবে যার বাজারমূল্য এখন ১৬ কোটি টাকা। যা আমাদের মত যে কোন পরিবারের পক্ষে অসম্ভব। কিন্তু পৃথিবীতে কোন কিছুই অসম্ভব না যদি মানুষ পাশে থাকে। আমি এই লড়াই এ আয়ুষের বাবা মায়ের পাশে আছি। আপনারাও দাঁড়ান। অল্প অল্প করে বাচ্চাটির জন্য অর্থ সংগ্রহের দায়িত্ব নিন। সবাই মিলে আমরা পারবই আয়ুষকে বাঁচাতে”।
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোট্ট আয়ুষ, পাশে দাঁড়ালেন টলিউড খ্যাত অনির্বাণ

অনির্বাণ মাইতি জানিয়েছেন, আজ থেকে আমার স্বেচ্ছাসেবী সংস্থা আয়ুষের জন্য পথে নামছে। দরকার পড়লে পথে ভিক্ষা করবেন বলে জানিয়েছেন তিনি। সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।



