ফের বিয়ের পিঁড়িতে লিয়েন্ডার, এবার বউ অভিনেত্রী কিম শর্মা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘মহব্বতেঁ’ অভিনেত্রী কিম শর্মা ও টেনিস লেজেন্ড লিয়ান্ডের পেজের সম্পর্কের বয়স এক বছর হতেই মিলল সুখবর! ২০২১-র শেষেই দুই পরিবারের সঙ্গে দেখা করেন কিম-লিয়েন্ডার। আর এখন শোনা যাচ্ছে সম্পর্ককে পরের ধাপে নিয়ে যেতে তৈরি তাঁরা।

আরও পড়ুনঃ সৌরভ রাজনীতিতে এলে ভালোই করবেন, জল্পনা উস্কে মন্তব্য সৌরভ পত্নী ডোনার

খুব জলদি গাঁটছড়া বাঁধতে চলেছেন। পিঙ্কভিলা-র খবর অনুসারে, আইনি মতেই বিয়ে করবেন এই দুই তারকা। কিম ও লিয়েন্ডারের মা-বাবাই এই সিদ্ধান্ত নিয়েছেন। কিমের বান্দ্রার বাড়িতে খুব সম্প্রতি দেখা করেছিল দুই পরিবার।

ফের বিয়ের পিঁড়িতে লিয়ান্ডের, এবার বউ অভিনেত্রী কিম শর্মা

আর সেখানেই বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছর মার্চ মাসেই শুরু হয়েছিল এই প্রেম কাহিনি, তবে সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয় জুলাই মাসে, সেই সময় গোয়ায় ছুটি কাটাচ্ছিলেন দুজনে। এর ঠিক দু-মাসের মাথায় নিজেদের সম্পর্কে সিলমোহর দিয়ে দেন কিম ও লিয়েন্ডার।

ফের বিয়ের পিঁড়িতে লিয়ান্ডের, এবার বউ অভিনেত্রী কিম শর্মা

ফের বিয়ের পিঁড়িতে লিয়েন্ডার, এবার বউ অভিনেত্রী কিম শর্মা

প্রসঙ্গত, মডেল রিয়া পিল্লাইয়ের সঙ্গে লিভ-ইন রিলেশনে ছিল লিয়েন্ডার ২০০০ সাল থেকে। এরপর ২০০৫ সালে রিয়া তাঁর ও তাঁর বাবার উপর নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতেই আদালতের রায় আসে লিয়েন্ডারের বিপক্ষে। রিয়া ও লিয়েন্ডারের একটি মেয়েও হয়।

6 5

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর